২০১৭

১০৬টি প্রশ্ন · ২টি ধাপের ১টি পাওয়া গেছে

  1. আঞ্চলিক ১৫টি কেন্দ্র
  2. জাতীয় পাওয়া যায়নি

জাতীয় পর্ব হয়েছিল, কিন্তু এর প্রশ্নপত্র আমরা এখনো খুঁজে পাইনি।

আঞ্চলিক · কুষ্টিয়া

১০টির মধ্যে ০টি পেরেছ
  1. ১

    S=5×5×5×5+5×5×5+5×5+5+4S = 5 \times 5 \times 5 \times 5 + 5 \times 5 \times 5 + 5 \times 5 + 5 + 4। SS কে 25 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হয়?

    সংখ্যাতত্ত্ব
  2. ২

    বিন্দু আর শাদ সেনাপতি, যারা নিজেদের সৈন্যদলকে এমনভাবে সাজাতে পছন্দ করে যে সারি ও কলামে সমানসংখ্যক সৈন্য থাকে। বিন্দুর সৈন্যদলে প্রতি সারিতে 3 জন সৈন্য এবং শাদের সৈন্যদলে প্রতি কলামে 5 জন সৈন্য আছে। বিন্দু আর শাদ তাদের সৈন্যদলকে একসাথে সাজাতে গেলে তাদের কমপক্ষে আরো কতজন নতুন সৈন্য লাগবে?

    পাটিগণিত · সংখ্যাতত্ত্ব
  3. ৩

    ABCABC ত্রিভুজে, অন্তঃবৃত্ত BCBC, CACA, ABAB কে যথাক্রমে DD, EE, FF তে স্পর্শ করে। AF=2AF=2, BD=3BD=3, CE=4CE=4 ত্রিভুজের পরিসীমা কত ?

    জ্যামিতি
  4. ৪

    আমরা কোনো এক জোড়া সংখ্যা (a,b)(a,b) কে এক জোড়া ‘সরল সংখ্যা’ বলবো যদি তাদের যোগ করতে গেলে কোনো সংখ্যা কখনো ‘হাতে রাখা’ না লাগে । এমন কয় জোড়া সরল সংখ্যা সম্ভব, যাদের যোগফল 2017 হবে? [ (a,b)(a,b) এবং (b,a)(b,a) দুটি ভিন্ন জোড়া।]

    কম্বিনেটরিক্স · সংখ্যাতত্ত্ব
  5. ৫

    ab\frac{a}{b} একটি ভগ্নাংশ rr এর লঘিষ্ঠ আকার, যার মান 0 থেকে 1 এর ভিতর। পিয়াল দীর্ঘদিন সাধনার পর জানতে পারলো যে a+b=400a + b = 400। এরকম কয়টি ভগ্নাংশ থাকতে পারে?

    সংখ্যাতত্ত্ব
  6. ৬

    তিহাম, প্রীতম ও মীম একটি খাবার দোকানে যেয়ে এক প্লেট করে ভাতের অর্ডার দেয়। এক প্লেট ভাত খেতে তিহামের লাগে 20 মিনিট, প্রীতমের 25 মিনিট আর মীমের 35 মিনিট। এক প্লেট ভাত শেষ হতেই তারা আরেক প্লেটের অর্ডার দেয়। দোকান সোয়া 2 ঘন্টা পরে বন্ধ হয়ে গেলে, তিনজন মোট কত প্লেট ভাত অর্ডার দিয়েছিল?

    পাটিগণিত
  7. ৭

    তিন অঙ্কের একটি সংখ্যা abc‾\overline{abc} কে উল্টিয়ে লিখলে লেখা যায় cba‾\overline{cba}, এমন কতগুলো তিন অঙ্কের সংখ্যা abc‾\overline{abc} আছে যেগুলো cba‾≥abc‾\overline{cba} \ge \overline{abc} এই শর্তটি মেনে চলে?

    কম্বিনেটরিক্স · সংখ্যাতত্ত্ব
  8. ৮

    f(3n)=3f(n)f(3n+1)=3f(n)−1f(3n+2)=3f(n)−2f(1)=f(2)=1f(249)=?\begin{aligned} f(3n) &= 3f(n) \\ f(3n + 1) &= 3f(n) - 1 \\ f(3n + 2) &= 3f(n) - 2 \\ f(1) &= f(2) = 1 \\ f(249) &= ? \end{aligned}

    বীজগণিত
  9. ৯

    ধর, শেলডন বাজি খেলছে। 1 থেকে 2n2n পূর্বন্ত 2n2n সংখ্যক নাম্বার আছে। সে প্রত্যেক জোড় সংখ্যার জন্য 666 টাকা বাজি ধরল এবং প্রত্যেক বিজোড় সংখ্যার জন্য 3366 টাকা বাজি ধরল। প্রত্যেক বার সকল 2n2n সংখ্যা সহ একটা চাকা ঘুরানো হলে এবং একটা সংখ্যা দৈবচয়নে নেওয়া হলো। শেলডন যেই পরিমান টাকা বাজি ধরে ঐ সংখ্যার জন্য সেটা পায়। একবার ঘুরানোর পর তার কত টাকা পাওয়া উচিত ?

    কম্বিনেটরিক্স · পাটিগণিত
  10. ১০

    ACAC, ∠DAB\angle DAB এর অন্তঃদ্বিখন্ডক। DPDP স্পর্শক। DP=15DP = 15, CDCD কে 15ab\frac{15\sqrt{a}}{\sqrt{b}} আকারে প্রকাশ করা যায়। AD=12AD=12, AB=14AB =14। a,ba,b সহমৌলিক। a+b=?a+b=?

    জ্যামিতি
১ নম্বর থেকে শুরু করো

১৫টি কেন্দ্রে ১০টি আলাদা প্রশ্নপত্র ছিল। একই প্রশ্নপত্রের কেন্দ্রগুলো একসাথে দেখানো হয়েছে।