২০১৬

৪৬টি প্রশ্ন · ২টি ধাপের ১টি পাওয়া গেছে

  1. আঞ্চলিক ৬টি কেন্দ্র
  2. জাতীয় পাওয়া যায়নি

জাতীয় পর্ব হয়েছিল, কিন্তু এর প্রশ্নপত্র আমরা এখনো খুঁজে পাইনি।

আঞ্চলিক · সেট ৪

৮টির মধ্যে ০টি পেরেছ
  1. ১

    812=□3\frac{8}{12} = \frac{\square}{3} খালি ঘর পূরণ কর।

    পাটিগণিত
  2. ২

    একটি চার অঙ্কের সংখ্যা থেকে 1 বিয়োগ করলে একটি তিন অঙ্কের সংখ্যা পাওয়া যায়। চার অঙ্কের সংখ্যাটি কত?

    সংখ্যাতত্ত্ব · পাটিগণিত
  3. ৩

    A,B,A, B, ও CC তিন বন্ধু। A,A, 110 দিন পরপর, B,B, 20 দিন পরপর ও C,C, 15 দিন পরপর ঢাকায় আসে। কেউই এক দিনের বেশি ঢাকায় অবস্থান করে না। তাদের পর পর দুবার দেখা হবার মাঝে কত দিনের ব্যবধান থাকে?

    সংখ্যাতত্ত্ব
  4. ৪

    আজকে শনিবার হলে, আজ থেকে 275 দিন পর কি বার হবে?

    পাটিগণিত · সংখ্যাতত্ত্ব
  5. ৫

    S=2×2+4×4+8×8+16×16+32×32+64×64+128×128+256×256+512×512S = 2 \times 2 + 4 \times 4 + 8 \times 8 + 16 \times 16 + 32 \times 32 + 64 \times 64 + 128 \times 128 + 256 \times 256 + 512 \times 512 SS কে 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত থাকবে?

    সংখ্যাতত্ত্ব
  6. ৬

    ফোটন এর বাসা দোতালায়। একদিন সে সিড়ি দিয়ে নিচে নামতেছিল, তার বাসার সিঁড়িতে 12টি ধাপ। প্রত্যেকবার সে হয় 2 টি ধাপ নেয়, অথবা 3টি ধাপ নেয়। সে কতভাবে সিড়ি দিয়ে নিচে নামতে পারবে?

    কম্বিনেটরিক্স
  7. ৭

    কোন মাসে 30 দিন থাকলে ওই মাসে কোন একটি বার সর্বোচ্চ কতবার আসতে পারে?

    পাটিগণিত · যুক্তি
  8. ৮

    একদিন সুব্রত আর অম্লান যথাক্রমে 3 ঘন্টা আর 5 ঘন্টা ধরে মোট 50 টা কাঁঠাল খেল। আরেকবার তারা যথাক্রমে 26 ঘন্টা আর 10 ঘন্টা ধরে 200 টা কাঁঠাল খেল। এখন 252টি কাঁঠাল খেতে তাদের সর্বনিম্ন কতক্ষন লাগতে পারে ?

    পাটিগণিত · বীজগণিত
১ নম্বর থেকে শুরু করো