২০১৬

৪৬টি প্রশ্ন · ২টি ধাপের ১টি পাওয়া গেছে

  1. আঞ্চলিক ৬টি কেন্দ্র
  2. জাতীয় পাওয়া যায়নি

জাতীয় পর্ব হয়েছিল, কিন্তু এর প্রশ্নপত্র আমরা এখনো খুঁজে পাইনি।

আঞ্চলিক · সেট ১

৮টির মধ্যে ০টি পেরেছ
  1. ১

    অভীকের কাছে চারটি 2×22\times 2 বর্গাকৃতির Red, Green, Blue ও White রঙের কাগজ রয়েছে। অভীকে সেগুলোকে টেবিলের ওপর এমনভাবে সাজিয়ে রাখল যেন তারা চিত্রের মত 3×33\times 3 বর্গাকৃতি তৈরি করে। সবার নিচে থাকা কাগজের রঙের নাম থেকে শুরু করে ক্রমানুসারে সবচেয়ে উপরে থাকা কাগজের রঙের নামগুলো লিখ।

    যুক্তি · জ্যামিতি
  2. ২

    লাবিব, মিম, প্রিতম ও রুবাবা কে মনে মনে চারটি ধনাত্মক পূর্ণসংখ্যা বেছে নিতে বলা হল। লাবিব, মিম ও প্রীতম এর সংখ্যা তিনটি মৌলিক। লাবিব ও রুবাবার সংখ্যা দুটি জোড়। মিম ও রুবাবার সংখ্যা দুটির গুণফল একটি বর্গ সংখ্যা। লাবিবের সংখ্যা কত?

    সংখ্যাতত্ত্ব · যুক্তি
  3. ৩

    দুইটি ধনাত্মক সংখ্যার যোগফল SS। এখন সংখ্যা দুইটির প্রত্যেকের সাথে 3 যোগ করে প্রাপ্ত প্রত্যেক যোগফলকে দ্বিগুণ করে দেওয়া হল। এখন দ্বিগুণ করার পর প্রাপ্ত সংখ্যা দুইটিকে যোগ করে দেখা গেল যোগফল 2S+b2S+b। তাহলে, b=?b = ?

    বীজগণিত
  4. ৪

    ∠p=30∘,∠q=60∘,∠r=45∘,∠s=20∘\angle p = 30^\circ, \angle q = 60^\circ, \angle r = 45^\circ, \angle s = 20^\circ. ∠x+∠y=?\angle x + \angle y = ?

    জ্যামিতি
  5. ৫

    চিত্রের গ্রীডটিতে এমনভাবে সংখ্যা লিখতে হয় যাতে একই কলামে পাশাপাশি থাকা যেকোন দুটি সংখ্যার মধ্যে পার্থক্য একই থাকে। যেমনঃ প্রথম কলামে পাশাপাশি থাকা দুটি সংখ্যার পার্থক্য সবক্ষেত্রে 3। সারির ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। x=?x = ?

    বীজগণিত · যুক্তি
  6. ৬

    একটি 10×610 \times 6 আকৃতির গ্রীডে (দাবার বোর্ডের মত) ছোট চকোলেট রাখা আছে। গ্রীডের প্রতিটি ঘরে কেবলমাত্র একটি চকোলেট রাখা যায়। দুটি চকোলেট একই সারি বা কলামে থাকলে এবং এদের মাঝে অপর কোন চকোলেট না থাকলে তারা একে অপরের প্রতিবেশী। গ্রীডটিতে সর্বোচ্চ কতটি চকোলেট রাখা যাবে যাতে করে কোন চকোলেটের দুইয়ের অধিক প্রতিবেশী না থাকে?

    কম্বিনেটরিক্স
  7. ৭

    XX একটি দুই অংকের ধনাত্মক পূর্ণসংখ্যা ও YY একটি তিন অংকের ধনাত্মক পূর্ণসংখ্যা। XX কে Y%Y\% বাড়ালে ও YY কে X%X\% কমালে একই সংখ্যা পাওয়া যায়। এমন কয় জোড়া (X,Y)(X, Y) থাকা সম্ভব?

    সংখ্যাতত্ত্ব · বীজগণিত
  8. ৮

    মঙ্গল গ্রহে এলিয়েনের সন্ধান পাওয়া গেল যাদের এক হাতে ছয়টি করে, দুই হাতে মোট বারটি আঙ্গুল। আমরা সব হিসেব করতে 0, 1, 2, 3, 4, 5, 6, 7 ,8 , 9 এই অংকগুলো ব্যবহার করি, ওরা ব্যবহার করে 0, 1, 2, 3, 4, aa, 5, 6, 7, 8, 9, bb। সুতরাং, পৃথিবীতে 10, 11, 12 সেটা মঙ্গলে 9, bb, 10। 1a1a ও 1b1b এর গুণফল এলিয়েনদের হিসেবে কত হবে?

    সংখ্যাতত্ত্ব · পাটিগণিত
১ নম্বর থেকে শুরু করো