প্রশ্ন ২
সংখ্যাতত্ত্ব · যুক্তি BDMO ২০১৬ আঞ্চলিক · সেট ১
লাবিব, মিম, প্রিতম ও রুবাবা কে মনে মনে চারটি ধনাত্মক পূর্ণসংখ্যা বেছে নিতে বলা হল। লাবিব, মিম ও প্রীতম এর সংখ্যা তিনটি মৌলিক। লাবিব ও রুবাবার সংখ্যা দুটি জোড়। মিম ও রুবাবার সংখ্যা দুটির গুণফল একটি বর্গ সংখ্যা। লাবিবের সংখ্যা কত?