২০১৫

১১৫টি প্রশ্ন · ২টি ধাপের ১টি পাওয়া গেছে

  1. আঞ্চলিক ২৪টি কেন্দ্র
  2. জাতীয় পাওয়া যায়নি

জাতীয় পর্ব হয়েছিল, কিন্তু এর প্রশ্নপত্র আমরা এখনো খুঁজে পাইনি।

আঞ্চলিক · চাঁদপুর

১০টির মধ্যে ০টি পেরেছ
  1. ১

    তোমার গণিত স্যার শফিককে ডেকে ছয়টি সংখ্যা লিখতে বললে সে লিখে 21, 31, 41, 51, 61। তারপর রিয়াজকে ডাকলে সে লিখল 39, 49, 59, 69, 79। এরপর স্যার ক্লাসের সব ছাত্রকে সংখ্যাগুলোর যোগফল বের করতে বলল । যোগফল কত ছিল?

    পাটিগণিত
  2. ২

    32015+23^{2015} + 2 কে 2 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকে?

    সংখ্যাতত্ত্ব
  3. ৩

    তমালের কাছে কিছু চকোলেট আছে। প্রতিদিন সকালে উঠে দাঁত ব্রাশের আগেই সে 20%20\% চকোলেট তার মায়ের চোখ ফাঁকি দিয়ে খেয়ে ফেলে। দ্বিতীয় দিন শেষে যদি তার কাছে 32টি চকোলেট অবশিষ্ট থাকে, তাহলে তার কাছে শুরুতে কতগুলো চকোলেট ছিল?

    পাটিগণিত
  4. ৪

    গণিত পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য এক নম্বর কাটা যায় এবং প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য দুই নম্বর পাওয়া যায়। ত্রিশটি প্রশ্নের প্রতিটি উত্তর করেও যদি কেউ মোট শূণ্য পায় তাহলে সর্বোচ্চ কতটি শুদ্ধ উত্তর দিয়েছিল?

    বীজগণিত · পাটিগণিত
  5. ৫

    ∠EOC=∠AOF\angle EOC = \angle AOF, ABAB ও CDCD, OO বিন্দুতে ছেদ করে। ∠COF=30∘\angle COF = 30^\circ, ∠BOF=70∘\angle BOF = 70^\circ, ∠AOC=?\angle AOC = ?

    জ্যামিতি
  6. ৬

    91 সংখ্যাটির সাথে কোন ধনাত্বক পূর্নসংখ্যাটি গুন করলে 4 অংকের সবচেয়ে ছোট প্যালিনড্রম সংখ্যা হবে? ( যে সংখ্যাটিকে বিপরীত দিক থেকে পড়লেও একই থাকে তাকে প্যালিনড্রম সংখ্যা বলে)

    সংখ্যাতত্ত্ব
  7. ৭

    হুমায়রা ও ইমার কাছে কিটক্যাট, ডেইরি মিল্ক এবং ক্রাঞ্চ চকলেট প্রত্যেকটি একাধিক করে আছে। তাদের দুজনের মোট চকলেট সংখ্যা 17 টি, হুমায়রার চকলেট সংখ্যা জোড় এবং প্রত্যেক রকম চকলেট সমান সংখ্যক থাকলে ইমার চকলেট সংখ্যা কত?

    সংখ্যাতত্ত্ব · যুক্তি
  8. ৮

    কোনো বৃক্ষরোপণ কর্মসূচিতে শাহরিয়ার যতটি গাছের চারা রোপন করলো, রাফিদ তার 34\frac{3}{4} গুণ অধিক চারা রোপন করলো, আর রাশিক রাফিদের তুলনায় 916\frac{9}{16} গুণ অধিক চারা রোপন করলো। সর্বনিম্ন কয়টি চারা তারা এই শর্তে রোপন করতে পারবে?

    পাটিগণিত · সংখ্যাতত্ত্ব
  9. ৯

    △ABC\triangle ABC এবং △ALM\triangle ALM এ ALAL, BCBC এর সমান্তরাল। ∠ABC=∠ALM=90∘\angle ABC = \angle ALM = 90^\circ, PQ∥AMPQ \parallel AM যা ALAL ও LMLM এর মধ্যবিন্দু PP ও QQ তে যথাক্রমে ছেদ করেছে। AB=8AB = 8, AC=10AC = 10। AL=3AL = 3। PQ=?PQ = ?

    জ্যামিতি
  10. ১০

    দুটি স্বাভাবিক সংখ্যার কতগুলো ক্রমজোড় গঠন করা যাবে যাদের লসাগু 7000 হবে?

    সংখ্যাতত্ত্ব · কম্বিনেটরিক্স
১ নম্বর থেকে শুরু করো

২৪টি কেন্দ্রে ১১টি আলাদা প্রশ্নপত্র ছিল। একই প্রশ্নপত্রের কেন্দ্রগুলো একসাথে দেখানো হয়েছে।