২০১৫

১১৫টি প্রশ্ন · ২টি ধাপের ১টি পাওয়া গেছে

  1. আঞ্চলিক ২৪টি কেন্দ্র
  2. জাতীয় পাওয়া যায়নি

জাতীয় পর্ব হয়েছিল, কিন্তু এর প্রশ্নপত্র আমরা এখনো খুঁজে পাইনি।

আঞ্চলিক · বরগুনা

১০টির মধ্যে ০টি পেরেছ
  1. ১

    একটি গোল টেবিলে 10 জন মানুষ আছে। তোমার কাছে 30 টি চকলেট আছে। তুমি পঞ্চম জন থেকে সবাইকে 3 টি করে চকলেট দেয়া শুরু করলে। কত নম্বর জন পর্যন্ত তুমি চকলেট দিতে পারবে? (10 এর পর আবার প্রথম জন কে দিতে হবে)

    পাটিগণিত
  2. ২

    1,8,27…1, 8, 27 \dots এই ধারার 6 তম পদ কত?

    বীজগণিত
  3. ৩

    মান নির্ণয় কর: (1−14)×(2−14)×(3−14)×⋯×(29−14)×(30−14)(1-14)\times(2-14)\times(3-14)\times\dots\times(29-14)\times(30-14)

    পাটিগণিত · বীজগণিত
  4. ৪

    600 এবং 1000 এর মধ্যে কতগুলো সংখ্যা রয়েছে যারা 3 এবং 5 দ্বারা বিভাজ্য?

    সংখ্যাতত্ত্ব
  5. ৫

    কোন এক বছরে জুলাই মাসে সোমবার 5 টি। ঐ বছরে আগস্ট মাসে কোন বারটি নিশ্চিতভাবে 5 বার থাকবে?

    যুক্তি · পাটিগণিত
  6. ৬

    বৃষ্টি বাসে উঠে দেখলো, এক সারিতে 10 টা আসন। সবগুলো আসন ফাঁকা। সে প্রথম আসনে বসল। যাত্রীরা সবসময় অন্যান্য যাত্রীদের থেকে সর্বোচ্চ দূরত্ব বজায় রেখে যে আসনে বসা সম্ভব, সে আসনেই বসে। আরো কমপক্ষে কতজন যাত্রী আসন গ্রহণ করলে পরপর দুটো সিটে অবশ্যই একজন করে যাত্রী থাকবেন?

    কম্বিনেটরিক্স · যুক্তি
  7. ৭

    রাশেদের জন্ম তারিখের দিনের সংখ্যা এবং মাসের সংখ্যার যোগফল 21 অপেক্ষা ছোট। যদি মাসের সংখ্যার একক স্থানীয় অংক 1 হয় এবং তার জন্মসাল 1996 হয়, তবে তার সম্ভাব্য জন্মতারিখ কয়টি?

    কম্বিনেটরিক্স · পাটিগণিত
  8. ৮

    31টি ধনাত্মক পূর্ণসংখ্যার যোগফল 2015 হলে তাদের গুণফল সর্বোচ্চ কত হতে পারে?

    বীজগণিত · সংখ্যাতত্ত্ব
  9. ৯

    চিত্রে, ABCDABCD একটি আয়তক্ষেত্র। BCBC কে ব্যাস ধরে অঙ্কিত অর্ধবৃত্তের ( দাগ দেওয়া অংশ) ক্ষেত্রফল 32π332\pi^3 এবং OO কেন্দ্রিক বৃত্তের ক্ষেত্রফল 36π36\pi হলে, কালো অংশের ক্ষেত্রফল কত?

    জ্যামিতি
  10. ১০

    2,3,8,13,18,23.......1182,3,8,13,18,23.......118 থেকে ন্যূনতম কয়টি সংখ্যা নিলে নিশ্চিত হব যে তাদের মধ্যে যেকোনো দুটির যোগফল 126126?

    কম্বিনেটরিক্স
১ নম্বর থেকে শুরু করো

২৪টি কেন্দ্রে ১১টি আলাদা প্রশ্নপত্র ছিল। একই প্রশ্নপত্রের কেন্দ্রগুলো একসাথে দেখানো হয়েছে।