২০১৪

৯৮টি প্রশ্ন

  1. আঞ্চলিক ৯টি কেন্দ্র
  2. জাতীয় ৮টি প্রশ্ন

আঞ্চলিক · রংপুর

১০টির মধ্যে ০টি পেরেছ
  1. ১

    একটি সংখ্যাকে 3 দিয়ে ভাগ করলে যত ভাগশেষ থাকে, 5 দিয়ে ভাগ করলেও ভাগশেষ তত থাকে। সংখ্যাটি 15 এর চেয়ে ছোট। সংখ্যাটি সর্বোচ্চ কত হতে পারে?

    সংখ্যাতত্ত্ব
  2. ২

    7 থেকে 99 পর্যন্ত সবগুলো বিজোড় সংখ্যার গড় কত?

    পাটিগণিত
  3. ৩

    তোমার সামনে 5টি বাক্সে 10টি করে মোট 50টি বিড়ালছানা প্রতিটি পাশাপাশি বসে আছে। তুমি নিজের বাড়িতে পোষার জন্য এখান থেকে কিছু বিড়ালছানা নিতে চাও। বিড়ালছানাগুলো ভীতু প্রকৃতির। তুমি একটা বাক্স থেকে যে বাচ্চাটাকে পছন্দ করবে সাথে সাথে ঐ বাক্সে ওর বাম পাশের বাচ্চাগুলো ভয় পেয়ে বামের বাক্সে ও ডানপাশের বাচ্চাগুলো ডানের বাক্সে চলে যায়। যেদিকে যাওয়ার কথা সেদিকে কোন বাক্স না থাকলে তারা ভয়ে পালিয়ে যায়। কয়েকটি বাচ্চা নেওয়ার পর তুমি দেখলে সবগুলি বিড়ালছানা পালিয়ে গেছে। তুমি কমপক্ষে কয়টি বিড়ালছানা নিয়েছ?

    যুক্তি · কম্বিনেটরিক্স
  4. ৪

    1×22×333×4444×66666×7777771 \times 22 \times 333 \times 4444 \times 66666 \times 777777 সংখ্যাটির এককস্থানীয় অঙ্কটি কত?

    সংখ্যাতত্ত্ব
  5. ৫

    সোজা একটা রাস্তা বরাবর একটি রোবট ছুটতে পারে। সেটি রাস্তার শুরু থেকে শেষ পর্যন্ত প্রতি সেকেন্ডে 3 মিটার করে চললে, ন্যূনতম 8 সেকেন্ড সময় নেয়। রাস্তার দৈর্ঘ্য 1 মিটারের গুণিতক এবং সর্বোচ্চ 30 মিটার হতে পারে। রাস্তার দৈর্ঘ্য কতরকম হতে পারে?

    পাটিগণিত
  6. ৬

    ACDDE− ABACCBBECD\begin{array}{r} ACDDE \\ -\,ABACC \\ \hline BBECD \end{array}

    এখানে A,B,C,D,EA,B,C,D,E এর মান কত? (প্রত্যেকের মান ভিন্ন ভিন্ন অংক)

    সংখ্যাতত্ত্ব · যুক্তি
  7. ৭

    চিত্রে ABCDABCD একটি আয়তক্ষেত্র। AB=2AB= 2 মিটার এবং AD=3AD= 3 মিটার। যদি AEAE ও CFCF এর দৈর্ঘ্য ADAD এর তিন ভাগের এক ভাগ হয়, তবে AEOBAEOB এর ক্ষেত্রফল কত?

    জ্যামিতি
  8. ৮

    একটি বাক্সে 3টি লাল ও 3টি নীল বল আছে। একই বর্ণের সবকয়টি বল ভিন্ন ভিন্ন। তাহলে বাক্স থেকে কতভাবে মেসি দুইটি লাল ও একটি নীল বল তুলতে পারবে?

    কম্বিনেটরিক্স
  9. ৯

    1, 2, 3, 4, 5 মিটার দৈর্ঘ্যের পাঁচটি বাহু দেওয়া আছে, এই পাঁচটি বাহু থেকে তিনটি করে নিয়ে সতন্ত্র কয়টি ত্রিভুজ গঠন করা সম্ভব?

    জ্যামিতি · কম্বিনেটরিক্স
  10. ১০

    নাফিস ভাবল সে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোকে নতুন উপায়ে লিখবে। নতুন পদ্ধতিতে সে প্রথম দশটি সংখ্যাকে লিখল 1,2,10,11,12,20,21,22,100,101…1,2,10,11,12,20,21,22,100,101\dots এই পদ্ধতিতে কোন সংখ্যাতেই 0,1,20,1,2 ছাড়া অন্য কোন অংক নেই। নাফিস রিপনকে এই নতুন পদ্ধতির দুইটি সংখ্যা 1201 ও 212 এর বিয়োগফল বের করতে বলল। নতুন পদ্ধতিতে বিয়োগফল কত হবে?

    সংখ্যাতত্ত্ব
১ নম্বর থেকে শুরু করো