২০১৪
৯৮টি প্রশ্ন
আঞ্চলিক · ফরিদপুর
১০টির মধ্যে ০টি পেরেছ- ১
27 কে কমপক্ষে পরপর কতবার 3 দিয়ে ভাগ করলে ভাগফল 1 আসবে?
পাটিগণিত - ২
দুইটি ধনাত্মক সংখ্যাকে 7 দিয়ে ভাগ করলে যথাক্রমে 1 ও 2 ভাগশেষ থাকে। সংখ্যা দুটির যোগফলকে 7 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে ?
সংখ্যাতত্ত্ব - ৩
এমন একটি দুই অঙ্কের সংখ্যা নির্ণয় কর যেটি তার অংকগুলোর যোগফল দিয়ে নিঃশেষে বিভাজ্য এবং এককস্থানীয় অঙ্ক 3।
সংখ্যাতত্ত্ব - ৪
লম্বা ও চওড়ায় 1 ইঞ্চি একটি দেশলাই বাক্স 1 ইঞ্চির 3 ভাগের 1 ভাগ পুরু হলে তাতে 1 ইঞ্চি লম্বা ও 1 ইঞ্চির 10 ভাগের 1 ভাগ পুরু ও চওড়া কতগুলি দেশলাই কাঠি ঢুকবে?(কাঠিগুলো ভাঙ্গা যাবে না)
জ্যামিতি · পাটিগণিত - ৫
শূণ্যস্থানে সংখ্যাগুলো কত?
বীজগণিত - ৬
তিনজন ছেলের জন্মদিন একই দিনে অর্থাৎ দিন ও মাস একই কিন্তু সাল ভিন্ন। কোনও এক জন্মদিনে হিসাব করে দেখা গেল, তাদের গড় বয়স 4 বছর। সবচেয়ে বেশি বয়সের ছেলেটি সবচেয়ে ছোট বয়সের ছেলেটির চেয়ে ন্যূনতম কত বছরের বড়?
পাটিগণিত · যুক্তি - ৭
কামরুল, অভিক, রুশো, তুষার চার ভাই। এদের কোন প্রশ্ন করা হলে তারা প্রশ্নটির সরাসরি কোন উত্তর দেয় না। আবার উত্তর দেয়ার সময় তিনজন পুরোপুরি সঠিক উত্তর দিলেও বাকি একজন পুরোপুরি ভুল উত্তর দেয়। এদেরকে প্রশ্ন করা হল, বয়সের ভিত্তিতে তাদের ভিতর কে বড় আর কে ছোট। কামরুল বলল যে, সে তুষারের চেয়ে বড়। তুষার আবার বলল, কামরুল যা বলেছে সত্য বলেছে কিন্তু কামরুল সবার চেয়ে বড় নয়, আবার সে নিজেও সবার চেয়ে ছোট নয়। অভিক বলল যে, সে কামরুলের জমজ এবং রুশো বলল, সে কামরুলের চেয়ে ছোট। এখন বয়সের অধঃক্রম অনুসারে এদের নাম লিখ।
যুক্তি - ৮
ত্রিভুজ এ । যদি হয় তাহলে এর মান কত?
জ্যামিতি - ৯
কামরুল ও ধ্রুবের বয়সের গ.সা.গু. ও ল.সা.গু. এর গুনফল কামরুলের বয়সকে তার নিজের বয়স দ্বারা গুণ করলে প্রাপ্ত গুণফলের সমান। কামরুলের বয়স দুই অঙ্ক বিশিষ্ট হলে ধ্রুব কামরুলের চেয়ে কত বছরের বড়?
সংখ্যাতত্ত্ব - ১০
চিত্রে ত্রিভুজের ক্ষেত্রফল 12, ত্রিভুজের ক্ষেত্রফল 5। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত?
জ্যামিতি