প্রশ্ন ৯
কম্বিনেটরিক্স · যুক্তি BDMO ২০১৪ আঞ্চলিক · কক্সবাজার
একটি রেলস্টেশনের ওয়েটিং রুমে কয়েক জন যাত্রী ট্রেন আসার জন্য অপেক্ষা করছে। যাত্রীদের 7 জনকে প্রশ্ন করা হল “ওয়েটিং রুমের কত জন যাত্রী আপনার সাথে একই স্টেশনে নামবে?” তাদের উত্তর ছিল যথাক্রমে 1, 1, 2, 1, 3, 2, 2। ওয়েটিং রুমে ন্যূনতম কত জন যাত্রী বসে আছে?