২০১৪
৯৮টি প্রশ্ন
আঞ্চলিক · কক্সবাজার
১০টির মধ্যে ০টি পেরেছ- ১
রফি গতকাল ফুটবল খেলতে যেতে পারে নি। সে তার বন্ধুর কাছে জানতে পারল, তার দল, বিপক্ষ দলের তুলনায় 3 গুণ বেশী গোল করেছে। দুই দলের মোট গোল সংখ্যা 12 হলে তার দল কতগুলো গোল করেছে?
পাটিগণিত - ২
1, 2, 3 দিয়ে কয়টি 3 অংক বিশিষ্ট জোড় সংখ্যা বানানো যাবে?
কম্বিনেটরিক্স - ৩
700 থেকে 900 এর মধ্যে কতগুলো সংখ্যা 7 দিয়ে বা 5 দিয়ে বিভাজ্য?
সংখ্যাতত্ত্ব · কম্বিনেটরিক্স - ৪
অভীক তুষারের চাইতে দ্বিগুণ বেগে দৌড়ায়। কামরুল তুষারের চাইতে চারগুণ ধীরগতিতে দৌড়ায়। তারা সবাই একসাথে দৌড় শুরু করার কিছুক্ষণ পর কামরুল এবং অভীকের মধ্যবর্তী দূরত্ব 98 মিটার হলে, প্রত্যেকের অতিক্রান্ত দূরত্বের যোগফল নির্ণয় কর।
পাটিগণিত - ৫
10000 এর সাথে সবচেয়ে ছোট কোন সংখ্যার ল,সা,গু করলে উত্তর 20000 হয়?
সংখ্যাতত্ত্ব - ৬
আলিমের কাছে তিনটি সংখ্যা আছে যারা প্রত্যেকে একে অপরের সাথে সহমৌলিক। দুইটি সংখ্যাকে সহমৌলিক বলা হয় যদি তাদের গসাগু হয় 1. এই তিনটি সংখ্যার লসাগু 210 ও সর্বোচ্চ ও সর্বনিম্ন সংখ্যা দুইটির পার্থক্য 13. তিনটি সংখ্যার যোগফল কত?
সংখ্যাতত্ত্ব - ৭
শাহনেওয়াজ পরীক্ষা দিতে খুব পছন্দ করে । তাই সে ঢাকা থেকে রাজশাহী ,খুলনা ,চট্টগ্রাম পরীক্ষা দিতে যায়। কিন্তু সময় স্বল্পতার কারনে তাকে খুলনা বা চট্টগ্রামের যে কোনো এক জায়গায় পরীক্ষা দিতে হবে। ঢাকা থেকে রাজশাহী যাবার উপায় দুইটি। রাজশাহী থেকে খুলনা 2,এবং তা থেকে ঢাকা যাওয়া যায় 3 উপায়ে। রাজশাহী থেকে চট্টগ্রাম , এবং তা থেকে ঢাকা যাওয়ার উপায় উভয় ক্ষেত্রে 3 টি করে। তাহলে সে কত ভাবে দুইটি পরীক্ষা শেষ করে ঢাকায় ফিরতে পারে?
কম্বিনেটরিক্স - ৮
গনিত অলিম্পিয়াড পরীক্ষায় মুশফিক ও সাকিব একসাথে বসে সমস্যার সমাধান করছে। মুশফিক যত নম্বর সমস্যার সমাধান করে সেগুলো, সাকিব যত নম্বর সমস্যার সমাধান করে তাদের অর্ধেক বা দ্বিগুন। মোট 40 টি সমস্যা থাকলে তারা দু জনে মিলে মোট কয়টি সমস্যার সমাধান করতে পারবে?
কম্বিনেটরিক্স · সংখ্যাতত্ত্ব - ৯
একটি রেলস্টেশনের ওয়েটিং রুমে কয়েক জন যাত্রী ট্রেন আসার জন্য অপেক্ষা করছে। যাত্রীদের 7 জনকে প্রশ্ন করা হল “ওয়েটিং রুমের কত জন যাত্রী আপনার সাথে একই স্টেশনে নামবে?” তাদের উত্তর ছিল যথাক্রমে 1, 1, 2, 1, 3, 2, 2। ওয়েটিং রুমে ন্যূনতম কত জন যাত্রী বসে আছে?
কম্বিনেটরিক্স · যুক্তি - ১০
হাসিব তার অপর পাঁচ বন্ধুর সাথে ঘুড়ি উৎসবে গিয়ে 11টি ঘুড়ি কিনল। ঘুড়িগুলো ভিন্ন ভিন্ন রঙের। সে এবং তার বন্ধু তাহমিদ 2টি ঘুড়ি নিয়ে বাকিদের পছন্দমত একটা করে ঘুড়ি বেছে নিতে বলল। বাকিরা মোট কত উপায়ে কাজটা করতে পারে?
কম্বিনেটরিক্স