২০১২

১৪৮টি প্রশ্ন

  1. আঞ্চলিক ১৭টি কেন্দ্র
  2. জাতীয় ১০টি প্রশ্ন

আঞ্চলিক · ময়মনসিংহ

১০টির মধ্যে ০টি পেরেছ
  1. ১

    একটি গোল টেবিলে আটজন লোক সমান দূরত্বে বসে আছে। যেকোন একজন থেকে গোনা শুরু করলে ঠিক তার উলটো দিকের লোকটা কত নম্বর লোক হবে?

    যুক্তি
  2. ২

    চার অংকের একটি সংখ্যার সবগুলো অংক একই। এটার সবচেয়ে বড় মৌলিক উৎপাদকটি কত?

    সংখ্যাতত্ত্ব
  3. ৩

    পাশের চিত্রে ∠AFB\angle AFB এর মান 90∘90^\circ। ত্রিভুজ ABFABF এবং ACFACF এর পরিসীমা সমান। AB+AC=10AB + AC = 10 হলে BF−FCBF - FC এর মান কত?

    জ্যামিতি · বীজগণিত
  4. ৪

    যে সংখ্যাকে উলটো করে লিখলেও সেটি একই থাকে তাকে টামটা সংখ্যা বলে। 33, 23432, 191 এগুলো টামটা সংখ্যার উদাহরণ। চার অঙ্কের সবচেয়ে বড় কোন টামটা সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য?

    সংখ্যাতত্ত্ব
  5. ৫

    ছবিতে সংখ্যারেখার একটি অংশ দেখানো হয়েছে। প্রত্যেকটি বিন্দুর মাঝে দূরত্ব সমান এবং তারা পরপর ধনাত্মক পূর্ণসংখ্যা নির্দেশ করে। CC এর সম্ভাব্য সকল মানের যোগফল নির্ণয় করো।

    সংখ্যাতত্ত্ব · বীজগণিত
  6. ৬

    একটি ফুটবল দলের তিনজন স্ট্রাইকারই ডান দিকে খেলতে পছন্দ করে। মিডফিল্ডার তিনজন পছন্দ করে বাম দিকে খেলতে আর চারজন ডিফেন্ডারই চায় সেন্টারে খেলতে। কিন্তু একটি পজিশনে কেবল একজনই খেলতে পারে। প্রত্যেককেই তার পছন্দের পজিসনে কমপক্ষে একবার খেলানোর জন্য কতগুলো ম্যাচ খেলতে হবে?

    যুক্তি · কম্বিনেটরিক্স
  7. ৭

    কচ্ছপের তুলনায় খরগোশ 5 গুণ দ্রুত দৌড়ায়। একটি 40 মাইল দৌড় প্রতিযোগীতার জন্য তারা নির্দিষ্ট একটি জায়গা থেকে একই সময়ে দৌড়ানো শুরু করে। কিছুক্ষণ পর কচ্ছপটি দেখে খরগোশটি 24 মাইল সামনে। খরগোশটি শেষসীমা থেকে কতদূরে সেই মূহুর্তে?

    পাটিগণিত
  8. ৮

    [a2−(x+1)][a2+(x−1)]=m2−x2[a^2 - (x + 1)][a^2 + (x - 1)] = m^2 - x^2. নিচের কোনটি বা কোনগুলি mm এর মান হলে aa এর চারটি মানের জন্য এই সম্পর্কটি সিদ্ধ হবে।

    (i) 12012\frac{1}{2012} (ii) π2\pi^2 (iii) −1-1 (iv) −π−2-\pi^{-2}

    বীজগণিত
  9. ৯

    △ABC\triangle ABC এর BCBC এর উপর দুটি বিন্দু DD ও EE এমনভাবে নেয়া হলো যাতে ∠BAD=∠DAE=∠CAE\angle BAD = \angle DAE = \angle CAE. AB=3AB = 3, BC=6BC = 6, ∠BAC=90∘\angle BAC = 90^\circ হলে AEAE এর মান বের করো।

    জ্যামিতি
  10. ১০

    ABCEABCE একটি বর্গ। E,F,G,HE, F, G, H যথাক্রমে BC,CD,DABC, CD, DA এবং ABAB এর মধ্যবিন্দু। PQRSPQRS এর ক্ষেত্রফল 25। ABCDABCD এর ক্ষেত্রফল কত?

    জ্যামিতি
১ নম্বর থেকে শুরু করো

১৭টি কেন্দ্রে ১৩টি আলাদা প্রশ্নপত্র ছিল। একই প্রশ্নপত্রের কেন্দ্রগুলো একসাথে দেখানো হয়েছে।