২০১২

১৪৮টি প্রশ্ন

  1. আঞ্চলিক ১৭টি কেন্দ্র
  2. জাতীয় ১০টি প্রশ্ন

আঞ্চলিক · দিনাজপুর

১০টির মধ্যে ০টি পেরেছ
  1. ১

    তিনটি ক্রমিক সংখ্যার গসাগু এদের মাঝে সবচেয়ে ছোট সংখ্যাটির সমান। সংখ্যা তিনটির যোগফল কত?

    সংখ্যাতত্ত্ব
  2. ২

    xx এবং yy এর গড় 5 এবং x,y,zx, y, z এর গড় 8। zz এর মান কত?

    পাটিগণিত · বীজগণিত
  3. ৩

    যে সংখ্যাকে উলটো করে লিখলেও সেটি একই থাকে তাকে টামটা সংখ্যা বলে। 33, 23432, 191 এগুলো টামটা সংখ্যার উদাহরণ। 3 অংকের বৃহত্তম কোন টামটা সংখ্যাকে 111 দ্বারা গুণ করার পর গুণফলও একটি টামটা সংখ্যা হবে?

    সংখ্যাতত্ত্ব
  4. ৪

    চিত্রে, ABCDABCD একট আয়তক্ষেত্র। BE=BFBE = BF, ∠FEC=30∘\angle FEC = 30^\circ এবং ∠BFE=50∘\angle BFE = 50^\circ । ∠ECF+∠AEB\angle ECF + \angle AEB এর মান নির্ণয় করো।

    জ্যামিতি
  5. ৫

    ABCDABCD একটি বর্গক্ষত্র। EE এবং FF, ADAD এবং BCBC এর উপর দুটি বিন্দু, এরা দুজনই ADAD এবং BCBC এর মধ্যবিন্দুর ডানে অবস্থান করে। ACAC এবং BDBD কে EFEF যথাক্রমে GG এবং HH বিন্দুতে ছেদ করে। GFCGFC এবং EHDEHD ত্রিভুজদ্বয় সদৃশকোণী হলে ∠EFC\angle EFC এর মান কত?

    জ্যামিতি
  6. ৬

    পাশাপাশি থাকা দশটি বাক্সে সাদা কিংবা কালো বল রাখতে হবে যেন পরপর তিনটি ঘরে দুটি কালো আর একটি সাদা বল সবসময় থাকে। কতভাবে এটা করা সম্ভব?

    কম্বিনেটরিক্স
  7. ৭

    একটি বাক্সে 1 টি এক টাকার মুদ্রা, 2 টি দুই টাকার মুদ্রা, 3 টি তিন টাকার মুদ্রা,.......50 টি 50 টাকার মুদ্রা আছে । সর্বনিম্ন কতগুলো মুদ্রা তুললে তুমি নিশ্চিত হতে পারবে তোমার কাছে কমপক্ষে 91 টাকা আছে?

    কম্বিনেটরিক্স
  8. ৮

    একটি বাক্সে তুমি মার্বেল জমাও। একদিন তোমার বন্ধু তোমাকে বললো যে এখন থেকে প্রতিদিন সে তোমাকে একটি নির্দিষ্ট সংখ্যক মার্বেল দেবে। বন্ধু যেদিন থেকে মার্বেল দেওয়া শুরু করলো তার আগের দিন তোমার কাছে 1111 টি মার্বেল ছিলো। 3 দিন পরে তোমার কাছে 1171 টি মার্বেল হলো। 9 দিন অতিক্রম হবার পর তোমার কাছে কতগুলো মার্বেল থাকবে?

    পাটিগণিত
  9. ৯

    ABCDABCD আয়তক্ষেত্রের কর্ণ এর ক্ষুদ্রতর বাহু ABAB এর দ্বিগুণ। ABAB এর দৈর্ঘ্য 3\sqrt{3} । BDBD এর মধ্যবিন্দু থেকে এর উপর অঙ্কিত লম্ব ADAD এবং BCBC কে যথাক্রমে EE এবং FF বিন্দুতে ছেদ করে। EFEF এর দৈর্ঘ্য কত?

    জ্যামিতি
  10. ১০

    লাইব্রেরি থেকে বই নিয়ে সময় মতো ফেরত না দিলে অতিরিক্ত প্রতিদিনের জন্য 2 টাকা করে জরিমানা দিতে হয়। তবে শুক্রবার আর শনিবারের জন্য কোন জরিমানা দেওয়ার প্রয়োজন হয় না। লাইব্রেরিয়ান তোমাকে বললেন যে ফেব্রুয়ারি মাসের 21 থেকে 26 তারিখের মধ্যে তোমার 10 টাকা জরিমানা হয়েছে। ফেব্রুয়ারি মাসের শেষ দিনটি হলো শনিবার। মাসের শেষ বুধবার কত তারিখে ছিল?

    যুক্তি · পাটিগণিত
১ নম্বর থেকে শুরু করো

১৭টি কেন্দ্রে ১৩টি আলাদা প্রশ্নপত্র ছিল। একই প্রশ্নপত্রের কেন্দ্রগুলো একসাথে দেখানো হয়েছে।