২০১২

১৪৮টি প্রশ্ন

  1. আঞ্চলিক ১৭টি কেন্দ্র
  2. জাতীয় ১০টি প্রশ্ন

আঞ্চলিক · ঢাকা ১

১০টির মধ্যে ০টি পেরেছ
  1. ১

    রুপন্তি তোমার খাতায় তিনটি ছবি এঁকে দিলো। একটি হলো xx দৈর্ঘ্যের ব্যাসের একটি বৃত্ত, আরেকটি হলো xx দৈর্ঘ্যের বাহুর একটি বর্গ এবং তৃতীয়টি হলো xx দৈর্ঘ্যের কর্ণ বিশিষ্ট একটি বর্গ। এদের মধ্যে কোন চিত্রটির ক্ষেত্রফল সবচেয়ে বড় হবে?

    জ্যামিতি
  2. ২

    দুটি ক্রমিক পূর্ণ সংখ্যার মাঝে বেজোড় সংখ্যাটি বড়। এদের যোগফলকে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে?

    সংখ্যাতত্ত্ব
  3. ৩

    দুটি সংখ্যার যোগফল তাদের লসাগুর সমান। এদের গসাগু 15। এদের যোগফল কত?

    সংখ্যাতত্ত্ব
  4. ৪

    একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ ABCABC এর BB কোণটি সমকোণ। ABAB বাহু DD বিন্দুতে 1:31:3 অনুপাতে বিভক্ত হয়। BCBC বাহু EE বিন্দুতে 2:52:5 অনুপাতে বিভক্ত হয়। BDBD এবং BEBE কে সন্নিহিত বাহু ধরে অঙ্কিত আয়তের ক্ষেত্রফল 168। ত্রিভুজ ABCABC এর ক্ষেত্রফল কত?

    জ্যামিতি
  5. ৫

    চিত্রে, ABCABC একটি সমকোণী ত্রিভুজ। এখানে BC=2AC=16BC = 2AC = 16। ADAD, BCBC এর সমান্তরাল এবং DEDE, ADAD এর উপর লম্ব। ত্রিভুজ BDEBDE এর ক্ষেত্রফল কত?

    জ্যামিতি
  6. ৬

    পাশের চিত্রে ABCABC ত্রিভুজের বৃহত্তম বাহু BCBC এর ক্ষুদ্রতম বাহু ACAC এর দ্বিগুণ এবং এর বৃহত্তম কোণ এর ক্ষুদ্রতম কোণের তিনগুণ। DE⊥BCDE \perp BC, OO বিন্দুটি DEDE এবং BCBC এর মধ্যবিন্দু, BD=BEBD = BE। AC=1AC = 1 হলে, BFDBFD ত্রিভুজের ক্ষেত্রফল কত?

    জ্যামিতি
  7. ৭

    কোন সংখ্যাকে নিজের সাথে গুণ করে যে সংখ্যা পাওয়া যায় তাকে ঐ সংখ্যাটির বর্গ বলে। যেমন 2 এর সাথে 2 গুণ করলে গুণফল হয় 4, সুতরাং 4 হলো 2 এর বর্গ। তুমি একটি বর্গ সংখ্যা নিলে এবং সেটিকে আবার নিজের সাথে গুণ করলে। যে সংখ্যাটি পেলে তাকে 10 দিয়ে ভাগ করলে ভাগশেষ সর্বোচ্চ কত হতে পারে?

    সংখ্যাতত্ত্ব
  8. ৮

    50,51,52…5k5^0, 5^1, 5^2 \dots 5^k ধারাটির সংখ্যাগুলো থেকে তোমাকে কিছু সংখ্যা নির্বাচন করতে হবে। এদের গুণফল হবে একটি ভগ্নাংশের লব। বাকি সংখ্যাগুলোর গুণফল হবে তার হর। তুমি চাও ভগ্নাংশটির মান যেন 1 হয়। 2001 থেকে 2100 এর মাঝে kk এর কতগুলো মানের জন্য এমনটা করা সম্ভব?

    সংখ্যাতত্ত্ব · বীজগণিত
  9. ৯

    একটি বাক্সে কয়েকটি নুড়ি পাথর আছে। সেগুলোর প্রতিটির ওজন একেকটি পূর্ণ সংখ্যা (গ্রাম এককে), যেকোন দুটি পাথরের ওজন ভিন্ন এবং সেগুলোকে দাঁড়িপাল্লার একপাশে ব্যবহার করে 2012 গ্রাম পর্যন্ত পূর্ণ সংখ্যার যেকোন ওজন মাপা সম্ভব। বাক্সে থাকা সবচেয়ে ভারী পাথরটার ওজন কত গ্রাম?

    যুক্তি · সংখ্যাতত্ত্ব
  10. ১০

    যে সংখ্যাকে উলটো করে লিখলেও সেটি একই থাকে তাকে টামটা সংখ্যা বলে। 33, 23432, 191 এগুলো টামটা সংখ্যার উদাহরণ। ছয় অংকের এমন কতগুলো টামটা সংখ্যা আছে যেগুলো 8 দ্বারা নিঃশেষে বিভাজ্য?

    কম্বিনেটরিক্স · সংখ্যাতত্ত্ব
১ নম্বর থেকে শুরু করো

১৭টি কেন্দ্রে ১৩টি আলাদা প্রশ্নপত্র ছিল। একই প্রশ্নপত্রের কেন্দ্রগুলো একসাথে দেখানো হয়েছে।