২০১২

১৪৮টি প্রশ্ন

  1. আঞ্চলিক ১৭টি কেন্দ্র
  2. জাতীয় ১০টি প্রশ্ন

আঞ্চলিক · চট্টগ্রাম

১০টির মধ্যে ০টি পেরেছ
  1. ১

    শচীন টেন্ডুলকার 49 বলে 100 রান করেছেন। এরপরের বলেই তিনি আউট হয়ে গেলেন। তাঁর খেলা প্রতিটি বলে তিনি গড়ে কত রান করেছেন?

    পাটিগণিত
  2. ২

    420 সংখ্যাটি সাতটি ক্রমিক পূর্ণসংখ্যার লসাগু। ঐ সংখ্যাগুলোর যোগফল কত?

    সংখ্যাতত্ত্ব
  3. ৩

    অর্থী নিজের ঘড়ির সময় অনুসারে সকাল 9 টায় ক্লাসের জন্য বের হয়। যাওয়ার পথে 15 মিনিট পরে তার ঘড়ি বন্ধ হয়ে যায়। ক্লাসে পৌঁছে সে শৈলীর ঘড়িতে সময় দেখে 09:30। সঠিক সময় অনুসারে ওদের ক্লাস 10:45 মিনিটে শেষ হওয়ার কথা, কিন্তু ক্লাস শেষ হবার সময় শৈলীর ঘড়িতে সময় ছিল 10:41 মিনিট। বাসা থেকে ক্লাসে যেতে অর্থীর কত মিনিট সময় লেগেছিল?

    পাটিগণিত · যুক্তি
  4. ৪

    একটি ত্রিভুজের বৃহত্তম বাহু ক্ষুদ্রতম বাহুর দ্বিগুণ এবং বৃহত্তম কোণ ক্ষুদ্রতম কোণের তিনগুণ। ত্রিভুজের ক্ষেত্রফল 923\frac{9}{2}\sqrt{3} হলে এর বৃহত্তম বাহুর মান কত?

    জ্যামিতি
  5. ৫

    নন্টের কাছে দুটি জাদুর বাক্স আছে। প্রথম বাক্সে একটি সংখ্যা ঢুকিয়ে দিলে বাক্স থেকে সংখ্যাটির দ্বিগুণ বের হয়ে আসে। দ্বিতীয় বাক্সে একটি সংখ্যা ঢুকিয়ে দিলে ঐ সংখ্যার সাথে 2 যোগ হয়ে যায়। রাতুল নিজের ইচ্ছেমতো দ্বিতীয় বাক্সে একটি সংখ্যা ঢুকিয়ে দিলো, যে সংখ্যাটা বের হলো সেটিকে নিয়ে সে প্রথম বাক্সে ঢুকিয়ে দিলো। এবার সে যে সংখ্যাটি পেলো সেটিকে অর্ধেক করে আরেকটি বাক্সে ঢুকিয়ে দিলো। সেখান থেকে বের হওয়া সংখ্যাটি প্রথম বাক্সে ঢুকানো সংখ্যার সমান। রাতুলের কাছে থাকা তৃতীয় বাক্সটিতে যদি 2012 সংখ্যাটি ঢুকিয়ে দেওয়া হয় তাহলে কত বেরিয়ে আসবে?

    বীজগণিত
  6. ৬

    ab+bc=130bc+ca=168ca+ab=228\begin{aligned} ab + bc &= 130 \\ bc + ca &= 168 \\ ca + ab &= 228 \end{aligned}

    পাশের সমীকরণগুলো থেকে a+b+ca + b + c এর মান বের করো।

    বীজগণিত
  7. ৭

    একটি সেমিনারে কয়েকজন গণিতবিদ লেকচার দেবেন। প্রতিদিন দুজন গণিতবিদ লেকচার দেবেন, তবে দুজন গণিতবিদ একই সাথে এক দিনের বেশি লেকচার দিতে পারবেন। সেমিনারটি 6 দিন ধরে চলবে। সেমিনারে কমপক্ষে কতজন গণিতবিদ থাকতে হবে?

    কম্বিনেটরিক্স
  8. ৮

    একটি ক্লাসের ছাত্রদেরকে টোকেন দেওয়া হচ্ছে। ক্লাসের প্রথম ছাত্রটিকে 1 লেখা একটি টোকেন দেওয়া হয়েছে। পরের দুজনকে দেওয়া হয়েছে 3 লেখা টোকেন, তার পরের তিনজনকে দেওয়া হয়েছে 5 লেখা টোকেন, এভাবে বকিদেরকেও টোকেন দেওয়া হলো। একটি অংক বিশিষ্ট সংখ্যা লেখা টোকেন পেয়েছে এমন শেষ ছাত্রটির রোল নম্বর কত?

    পাটিগণিত
  9. ৯

    ABCABC সমকোণী ত্রিভুজে ∠B=90∘\angle B = 90^\circ এবং AB≠BCAB \neq BC। D,ED, E বিন্দুদ্বয় BCBC কে এবং F,GF, G বিন্দুদ্বয় ABAB কে সমত্রিখণ্ডিত করে যেখানে BD<BEBD < BE এবং BF<BGBF < BG। FQFQ ও GPGP, ABAB এর উপর এবং DQDQ ও PEPE, BCBC এর উপর লম্ব। QPQP, ACAC কে XX বিন্দুতে ছেদ করে। যদি ACAX+PXPQ=ab\frac{AC}{AX} + \frac{PX}{PQ} = \frac{a}{b} হয় যেখানে aa এবং bb দুটি মৌলিক সংখ্যা তাহলে a+ba + b এর মান কত?

    জ্যামিতি
  10. ১০

    একটি বৃত্তের দুটি জ্যা পরস্পরকে লম্বভাবে ছেদ করে। একটি জ্যা এর দুটি অংশের দৈর্ঘ্য হয় xx এবং x+5x + 5, অপর জ্যা এর দুটি অংশের দৈর্ঘ্য হয় x+1x + 1 এবং 6। বৃত্তটির কেন্দ্র থেকে জ্যাদ্বয়ের ছেদবিন্দুর দূরত্বকে ab\frac{\sqrt{a}}{b} আকারে লেখা যায়, যেখানে aa এবং bb দুটি মৌলিক সংখ্যা। a+ba + b এর মান কত?

    জ্যামিতি · বীজগণিত
১ নম্বর থেকে শুরু করো

১৭টি কেন্দ্রে ১৩টি আলাদা প্রশ্নপত্র ছিল। একই প্রশ্নপত্রের কেন্দ্রগুলো একসাথে দেখানো হয়েছে।