প্রশ্ন ৯
সংখ্যাতত্ত্ব BDMO ২০১২ আঞ্চলিক · বরিশাল
একটি সারিতে সাজানো 2012 টি ঝুড়িগুলোকে হিসেবে চিহ্নিত করা আছে। একটি খরগোশ ঝুড়িগুলোর পাশ দিয়ে দৌড়ে যেতে যেতে প্রত্যেকটিতে একটি করে গাজর রেখে যায়। দ্বিতীয় খরগোশটি প্রতি দু’নম্বর (একটি বাদ দিয়ে পরেরটি) ঝুড়িতে গাজর রাখতে রাখতে যায়, তৃতীয় খরগোশটি প্রতি তিন নম্বর ঝুড়িতে গাজর রাখতে রাখতে যায় এবং এভাবে 2012 তম খরগোশটি প্রতি 2012 নম্বর ঝুড়িতে গাজর রাখে। সর্বশেষ কততম ঝুড়িতে বিজোড় সংখ্যক গাজর থাকবে?