২০১২

১৪৮টি প্রশ্ন

  1. আঞ্চলিক ১৭টি কেন্দ্র
  2. জাতীয় ১০টি প্রশ্ন

প্রশ্নগুলো

১০টির মধ্যে ০টি পেরেছ
  1. ১

    সুব্রত কোরিয়া থেকে রুপন্তিকে প্রতিদিন (24 ঘণ্টা পরপর) একটি চিঠি লেখে। তবে রুপন্তি চিঠিগুলো 25 ঘণ্টা পরপর পায়। রুপন্তি 25 তম দিনে যে চিঠিটি পায় সেটি সুব্রতর পাঠানো কত নম্বর চিঠি?

    পাটিগণিত
  2. ২

    প্রমাণ কর যে, 2 এর চেয়ে বড় দুটি মৌলিক সংখ্যার বিয়োগফল 2 ভিন্ন অন্য কোন মৌলিক সংখ্যা হওয়া সম্ভব নয়।

    সংখ্যাতত্ত্ব
  3. ৩

    তানভীর তাজিংডং পাহাড়ে উঠার সময় মোট 11 দিন বৃষ্টি হতে দেখেছে। বৃষ্টির দিন হয় সকালে না হয় বিকালে বৃষ্টি হয়, তবে একই দিনে সকালে ও বিকালে বৃষ্টি হয় না। তানভীর মোট 16 টি সকাল এবং 13 টি বিকাল বৃষ্টি ছাড়া কাটিয়ে থাকে তাহলে তাজিংডং পাহাড়ে উঠতে তার কতদিন সময় লেগেছে?

    যুক্তি · পাটিগণিত
  4. ৪

    একটি যাদুর বাক্সে দুটি সংখ্যা ঢুকিয়ে দিতে হয়। দ্বিতীয় সংখ্যাটিকে যদি তার নিজের সাথে কয়েকবার গুণ করে প্রথম সংখ্যাটি পাওয়া যায় তাহলে বাক্সটিতে সবুজ বাতি জ্বলে ওঠে। যদি সেরকম না হয় তাহলে লাল বাতি জ্বলে উঠবে। যেমন ধর,তুমি যদি 16 আর 2 ঢুকিয়ে দাও,তাহলে সবুজ বাতি জ্বলবে,কারণ 2×2×2×2=162 \times 2 \times 2 \times 2 = 16। কিন্তু যদি 18 আর 9 ঢুকিয়ে দাও তাহলে লালবাতি জ্বলবে। যদি প্রথম আর দ্বিতীয় সংখ্যা একই হয়,তাহলেও সবুজ বাতি জ্বলবে। ধর,তুমি প্রথম সংখ্যা হিসেবে 256 ঢুকিয়ে দিলে। কতগুলো ভিন্ন ভিন্ন সংখ্যা রয়েছে যাদেরকে দ্বিতীয় সংখ্যা হিসেবে ঢুকিয়ে দিলে সবুজ বাতি জ্বলবে?

    সংখ্যাতত্ত্ব · বীজগণিত
  5. ৫

    ABCABC সমকোণী ত্রিভুজে ACAC অতিভুজ। DD, ACAC এর মধ্যবিন্দু। BDBD এর বর্ধিতাংশের উপর একটি বিন্দু EE নেওয়া হলো। EE থেকে BCBC এর উপর অঙ্কিত লম্ব ACAC কে FF, BCBC কে GG বিন্দুতে ছেদ করে। (ক) প্রমাণ কর যে, DEFDEF সমবাহু হলে ∠ACB=30∘\angle ACB = 30^\circ। (খ) প্রমাণ কর যে, ∠ACB=30∘\angle ACB = 30^\circ হলে DEFDEF সমবাহু।

    জ্যামিতি
  6. ৬

    ABCABC ত্রিভুজে AB=7AB = 7, AC=3AC = 3, BC=9BC = 9। AA কে কেন্দ্র করে ACAC ব্যাসার্ধের বৃত্ত আঁকা হলো। এই বৃত্তের যে বিন্দুটি BB বিন্দু থেকে সবচেয়ে দূরে আছে সেটি BB থেকে কত দূরে আছে?

    জ্যামিতি
  7. ৭

    যাদুর মহলের কামরাগুলোর প্রতিটিতে ঢোকার জন্য ঠিক একটি দরজা করে রয়েছে।কামরাগুলো এমনভাবে সাজানো যেন একটি কামরা থেকে পরের যে কামরায় ঢোকা যায় সেটির দৈর্ঘ্য আগের কামরার প্রস্থের সমান হয়, কিন্তু প্রস্থটি আগের কামরার প্রস্থের অর্ধেক হয় (ছবিটির মতো)। কোন একটি দরজা কেবল একবারই ব্যবহার করা যায়। এখন যাদুর রাজপুত্র এই মহলে ঢুকে পড়েছে। তাকে মহল থেকে বের হতে হবে। প্রতিটি কামরা পার হতে তার ঐ কামরার প্রস্থের সমান সময় লাগে। তাকে মহলের ভেতরে থাকা সবগুলো দরজা ব্যবহার করতে হবে। এক দরবেশের দোয়ায় সে চাইলে নিজের দেহের আকৃতি ইচ্ছামত ছোট বড় করতে পারে (যাতে অনেক ছোট ছোট ঘরেও সে যেতে পারে)। ঐ মহলের দৈর্ঘ্য এবং প্রস্থ দুটাই 20 মিটার করে। রাজপুত্রের ঐ মহল থেকে বের হতে কত সময় লাগবে?

    বীজগণিত · জ্যামিতি
  8. ৮

    সর্বমোট কতগুলো ত্রিভুজ আছে যাদের প্রতিটি বাহুর দৈর্ঘ্যই পূর্ণসংখ্যা এবং সবচেয়ে বড় বাহুটির দৈর্ঘ্য 10। এমন সমদ্বিবাহু ত্রিভুজের সংখ্যাও বের করো।

    কম্বিনেটরিক্স · জ্যামিতি
  9. ৯

    বর্গ PQRSPQRS এমনভাবে আকা হলো যেন P,QP, Q বিন্দু ABCABC ত্রিভুজের BCBC বাহুর উপর, RR বিন্দু CACA এর উপর ও SS বিন্দু ABAB এর উপর অবস্থান করে। A,B,CA, B, C বিন্দুগামী বৃত্তের ব্যাসার্ধ RR । AB=c,BC=a,CA=bAB = c, BC = a, CA = b হলে দেখাও যে হলে ASSB=bc2aR\frac{AS}{SB} = \frac{bc}{2aR} .

    জ্যামিতি
  10. ১০

    একটা ধারার nn তম পদ হলো 1 থেকে nn পর্যন্ত সংখ্যাগুলোর লসাগু। ধারার পদগুলোর মধ্যে প্রথম 100 দিয়ে বিভাজ্য পদটি ধারার কততম পদ?

    সংখ্যাতত্ত্ব
১ নম্বর থেকে শুরু করো