প্রশ্ন ২
কম্বিনেটরিক্স BDMO ২০১২ জাতীয়
সুপারম্যান একটি হার্ডল দৌড়ে অংশ নিচ্ছে। মোট হার্ডলের সংখ্যা 12। সুপার ম্যান একবারে যে কোন সংখ্যক হার্ডল পাড়ি দিতে পারে। যেমন চাইলে সে প্রথম এক লাফে 7 টি হার্ডল পাড়ি দিবে। তারপর আরেক লাফে 1 টি হার্ডল এবং বাকিগুলো আরেকটি লাফে পাড়ি দিতে পারে। আবার চাইলে সুপারম্যান এক লাফেই সবগুলো হার্ডল পাড়ি দিয়ে দৌড় শেষ করতে পারে। মোট কতভাবে সুপারম্যান দৌড় শেষ করতে পারে?