২০১১

৪৮টি প্রশ্ন · ২টি ধাপের ১টি পাওয়া গেছে

  1. আঞ্চলিক ৫টি কেন্দ্র
  2. জাতীয় পাওয়া যায়নি

জাতীয় পর্ব হয়েছিল, কিন্তু এর প্রশ্নপত্র আমরা এখনো খুঁজে পাইনি।

আঞ্চলিক · গোপালগঞ্জ

১০টির মধ্যে ০টি পেরেছ
  1. ১

    একটা সারিতে একটি আপেলের বামপাশে 5 টি আম এবং একটি কমলার ডানপাশে 12 টি আনারস আছে। আপেলটিকে কমলার ঠিক পাশে রাখা হয়েছে। ঐ সারিতে মোট কতটি ফল আছে?

    যুক্তি · পাটিগণিত
  2. ২

    তোমার কাছে 7 টি সংখ্যা আছে। এদের গুণফল 1548। তোমাকে আরও একটি সংখ্যা দেওয়া হল। আগের সংখ্যাগুলোর সাথে এটি গুণ করায় গুণফল হল 0। তোমাকে নতুন যে সংখ্যাটা দেওয়া হয়েছিল সেটি কত ছিল?

    পাটিগণিত
  3. ৩

    দুটি সংখ্যার গসাগু এবং লসাগু সমান। সংখ্যাদুটির যোগফল 24 হলে সংখ্যা দুটির গুণফল কত?

    সংখ্যাতত্ত্ব
  4. ৪

    তোমার কাছে গোলাপ, বেলী আর গাঁদা ফুলের একটি করে গাছ আছে। এই গাছগুলোকে পাশাপাশি কতভাবে সাজানো যাবে?

    কম্বিনেটরিক্স
  5. ৫

    একটি মৌলিক সংখ্যার সকল জোড় গুণিতক 10 দ্বারা বিভাজ্য। ঐ মৌলিক সংখ্যাটি কত?

    সংখ্যাতত্ত্ব
  6. ৬

    একশটি 3 এর যোগফল থেকে 199 বিয়োগ করলে বিয়োগফল কত হবে?

    পাটিগণিত
  7. ৭

    যদি 101×11=1111101\times 11=1111, 1001×11=110111001\times 11=11011, 10001×11=11001110001\times 11=110011 হয়, তাহলে 1000001×111000001\times 11 এর মান কত হবে?

    পাটিগণিত
  8. ৮

    একজন প্রাপ্তবয়স্ক মানুষের গড়ে প্রতিদিন 2100 কিলোক্যালরি শক্তি দরকার যার 60%60\% আসা চাই শর্করা থেকে, 10%10\% স্নেহ বা চর্বি থেকে আর বাকিটা আমিষ থেকে। প্রতিগ্রাম শর্করা, আমিষ ও স্নেহ জাতীয় খাবার থেকে গড়ে যথাক্রমে 4, 4 ও 9 কিলোক্যালরি শক্তি পাওয়া গেলে প্রতিদিন মোট কতটুকু খাবার খেতে হবে? (ঐ তিন ধরণের খাবারের বাইরে অন্য খাবারকে হিসাবে ধরা হচ্ছে না।)

    পাটিগণিত
  9. ৯

    একই রকমের তিনটি পিঠা নেওয়া হল। পটলকে প্রথম পিঠার অর্ধেক দেওয়া হল। দ্বিতীয় পিঠার সমান 12 খণ্ড করে তার থেকে xx টি খণ্ড দেওয়া হল বেগুনকে। আবার তৃতীয় পিঠাটির সমান yy টি খণ্ড করে তার থেকে তিনটি খণ্ড দেওয়া হল তরমুজকে। কিন্তু এরা সকলেই সমান পরিমাণ পিঠা পেল। তাহলে xx এবং yy এর মান কত হবে?

    পাটিগণিত · বীজগণিত
  10. ১০

    পনেরটি সংখ্যার গড় 20, ঐ সংখ্যাগুলোর সাথে আরও একটি সংখ্যা যোগ করলে গড় বেড়ে 40 হয়। পরে যোগ করা সংখ্যাটি কত?

    পাটিগণিত
১ নম্বর থেকে শুরু করো