২০১১
৪৮টি প্রশ্ন · ২টি ধাপের ১টি পাওয়া গেছে
- আঞ্চলিক ৫টি কেন্দ্র
- জাতীয় পাওয়া যায়নি
জাতীয় পর্ব হয়েছিল, কিন্তু এর প্রশ্নপত্র আমরা এখনো খুঁজে পাইনি।
আঞ্চলিক · বরিশাল
১০টির মধ্যে ০টি পেরেছ- ১
একটা সারিতে একটি কমলার বামপাশে 5 টি আম এবং একটি আপেলের ডানপাশে 12 টি আনারস আছে। আপেলটিকে কমলার ঠিক ডানপাশে রাখা হয়েছে। ঐ সারিতে মোট কতটি ফল আছে?
যুক্তি · পাটিগণিত - ২
তোমার কাছে 5 টি সংখ্যা আছে। এদের গুণফল 30। তোমাকে আরও একটি সংখ্যা দেওয়া হল। আগের সংখ্যাগুলোর সাথে এটি গুণ করায় গুণফল হল 1। তোমাকে নতুন যে সংখ্যাটা দেওয়া হয়েছিল সেটি কত ছিল?
পাটিগণিত - ৩
একটি সিনেমায় বকুল খান নিতু বিশ্বাসকে বলল, “আমি তোমাকে ভালবাসি”। এই বাক্যের শব্দগুলোকে উলটে পালটে আরও কত ভাবে কথাটা বলা যেত?
কম্বিনেটরিক্স - ৪
একশটি 3 এর যোগফল থেকে 101 বিয়োগ করলে বিয়োগফল কত হবে?
পাটিগণিত - ৫
দুটি ভিন্ন সংখ্যা ও এর জন্য হলে এর মান নির্ণয় কর।
বীজগণিত - ৬
বাবুল, মদন ও হাবলু একটি পাউরুটির যথাক্রমে , , অংশ এবং টাবলু বাকি অংশ খেল। সবচেয়ে বেশি কে খেল?
পাটিগণিত - ৭
যদি , , হয়, তাহলে এর মান কত হবে?
পাটিগণিত - ৮
দুটি সংখ্যার গসাগু 1 এবং লসাগু 23। সংখ্যাদুটির যোগফল কত?
সংখ্যাতত্ত্ব - ৯
পঁচিশটি মৌলিক সংখ্যার যোগফল হলে 1060। এদের মাঝে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যাটির পরের মৌলিক সংখ্যাটি কত?
সংখ্যাতত্ত্ব - ১০
পনেরটি সংখ্যার গড় 18, ঐ সংখ্যাগুলোর সাথে আরও একটি সংখ্যা যোগ করলে গড় বেড়ে প্রথম পনেরটি সংখ্যার যোগফলের সমান হয়। পরে যোগ করা সংখ্যাটি কত?
পাটিগণিত