২০১১

৪৮টি প্রশ্ন · ২টি ধাপের ১টি পাওয়া গেছে

  1. আঞ্চলিক ৫টি কেন্দ্র
  2. জাতীয় পাওয়া যায়নি

জাতীয় পর্ব হয়েছিল, কিন্তু এর প্রশ্নপত্র আমরা এখনো খুঁজে পাইনি।

আঞ্চলিক · ঢাকা

৯টির মধ্যে ০টি পেরেছ
  1. ১

    যদি তোমার দুটি চোখ থাকে তাহলে আমার কয়টি কান আছে? (আমি কিন্তু একজন মানুষ!!!)

    যুক্তি
  2. ২

    2×4×5×8×132 \times 4 \times 5 \times 8 \times 13 এর সবচেয়ে বড় মৌলিক উৎপাদক কত?

    সংখ্যাতত্ত্ব
  3. ৩

    12 অংকের একটি বিজোড় সংখ্যা এবং 11 অংকের জোড় সংখ্যার মাঝে পার্থক্য সর্বনিম্ন কত হতে পারে?

    সংখ্যাতত্ত্ব · পাটিগণিত
  4. ৪

    83438 সঃংখ্যাটিকে উল্টো করে লিখলেও একই থাকে। এ ধরনের সংখ্যাকে টামটা সংখ্যা ও এ ধরনের শব্দকে টামটা শব্দ বলা হয়। যেমন- রমাকান্তকামার, 101, 1234321। একটি দুই অংক বিশিষ্ট টামটা সংখ্যার 2 সাথে যোগ করলে একটি তিন অংক বিশিষ্ট টামটা সংখ্যা তৈরি হয়। দুই অংকের ঐ টামটা সংখ্যাটি কত?

    সংখ্যাতত্ত্ব
  5. ৫

    ময়দার একটি দলা থেকে সমান আকারের 15 টি বিস্কিট তৈরি করা যায়। সেই একই ময়দার দলা থেকে 35 টুকরো পাউরুটি তৈরি করা যায়। প্রতি টুকরো পাউরুটির ভর 3 গ্রাম হলে প্রতিটি বিস্কিটের ভর কত?

    পাটিগণিত
  6. ৬

    পাশের ছবিতে ডানদিকের নিচের কালো বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল 16 হলে বামদিকের বড় কালো ত্রিভুজটার ক্ষেত্রফল কত হবে?

    জ্যামিতি
  7. ৭

    পাশের ছবিতে একটি ছক কাটা আছে, এর দুইটি কলাম আর তিনটি সারি আছে। এই ছকে 2 এবং 7 সংখ্যাদুটি এমনভাবে বসাতে হবে যেন এরা একই কলামে না থাকে। কতভাবে সংখ্যাগুলোকে এই ছকে বসানো যেতে পারে?

    কম্বিনেটরিক্স
  8. ৮

    আবির 9:30 এ তার বাড়ি থেকে নায়েলের বাড়ির দিকে যাত্রা শুরু করল। কিন্তু নায়েলের বাড়িতে গিয়ে দেখল যে নায়েলের ঘড়িতে 8:55 বেজে আছে। নায়েলের ঘড়িতে যখন 9:00 বাজে তখন সে নিজের বাড়ির দিকে ফিরে আসা শুরু করল। বাসায় এসে দেখল তার ঘড়িতে তখন 10:15 বাজে। যদি নায়েলের বাসায় যেতে এবং সেখান থেকে ফিরে আসতে আবিরের সমান সময় লেগে থাকে তাহলে নায়েলের ঘড়ি আবিরের ঘড়ি থেকে কত মিনিট স্লো সেটি বের কর।

    পাটিগণিত
  9. ৯

    রিংকু, টিয়া আর আবিরের প্রত্যেককে তিনটি করে সংখ্যা নিতে বলা হল। শর্ত হল- প্রত্যেকের প্রথম ও তৃতীয় সংখ্যা দুটির যোগফল দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ হতে হবে এবং দ্বিতীয় সংখ্যা থেকে তৃতীয় সংখ্যা 2 বড় হতে হবে। দেখা গেল, রিংকুর দ্বিতীয় সংখ্যা টিয়ার দ্বিতীয় সংখ্যার চেয়ে 2 ছোট আর টিয়ার দ্বিতীয় সংখ্যা আবিরের দ্বিতীয় সংখ্যার চেয়ে 2 ছোট। টিয়ার তৃতীয় সংখ্যাটি 15 হলে আবিরের প্রথম সংখ্যাটি কত?

    বীজগণিত · পাটিগণিত
১ নম্বর থেকে শুরু করো