২০১১
৪৮টি প্রশ্ন · ২টি ধাপের ১টি পাওয়া গেছে
- আঞ্চলিক ৫টি কেন্দ্র
- জাতীয় পাওয়া যায়নি
জাতীয় পর্ব হয়েছিল, কিন্তু এর প্রশ্নপত্র আমরা এখনো খুঁজে পাইনি।
আঞ্চলিক · কুমিল্লা
১০টির মধ্যে ০টি পেরেছ- ১
হাবলুকে বলা হল একটি আলমারির বামদিক থেকে চতুর্থ বইটি নিয়ে আসতে। কিন্তু হাবলু ডানদিক থেকে চতুর্থ বইটি নিয়ে আসল। কিন্তু দেখা গেল যে সে আসলে ঠিক বইটিই এনেছে। আলমারিতে কতগুলো বই ছিল?
পাটিগণিত · যুক্তি - ২
একটি ছোটদের খেলনার দোকানে পাঁচ ধরনের খেলনা আছে। তুমি তোমার ছোট ভাইয়ের জন্য দুইটি খেলনা কিনবে। কিন্তু সবগুলো খেলনাই তোমার একই রকম পছন্দ হয়েছে। তুমি কতভাবে তোমার ভাইয়ের জন্য খেলনা কিনতে পারবে?
কম্বিনেটরিক্স - ৩
তিনটি ভিন্ন ভিন্ন সংখ্যার মাঝে প্রথম দুটির গসাগু পরের দুটির লসাগুর সমান। এদের মাঝে সবচেয়ে ছোট সংখ্যা কোনটি?
সংখ্যাতত্ত্ব - ৪
তোমার কাছে 2 টাকার 15 টি কয়েন এবং 1 টাকার 10 টি কয়েন আছে। সর্বোচ্চ কতজন লোকের মাঝে তুমি এই কয়েনগুলোকে ভাগ করে দিতে পারবে যেন সবাই সমান পরিমাণ টাকা পায়?
পাটিগণিত · যুক্তি - ৫
চারটি মৌলিক সংখ্যার গুণফল 842099, এই চারটি মৌলিক সংখ্যার মাঝে অন্তর্ভুক্ত নয় এমন একটি মৌলিক সংখ্যা দিয়ে এদের গুণ করা হল। সেই গুণফল সর্বনিম্ন কত হতে পারে?
সংখ্যাতত্ত্ব - ৬
জলিল সাহেব বাজার থেকে 10 টি হাঁস এবং 15 টি মুরগি কিনে আনলেন। হাঁসগুলোর দামের গড় এবং মুরগিগুলোর দামের গড় সমান। হাঁস আর মুরগিগুলো কিনতে তার মোট 3000 টাকা খরচ হলে মুরগিগুলো কিনতে তার কত টাকা খরচ হয়েছিল?
পাটিগণিত - ৭
ডালিমকুমারের কাছে দুটি পাথরের বস্তা আছে। দুটো বস্তাতেই 100 টি করে পাথর আছে। অলস সময়ে সে এক অদ্ভুত খেলা খেলতে লাগল। প্রথমে সে প্রথম বস্তা থেকে 1 টি পাথর নিয়ে সে দ্বিতীয় বস্তায় রাখে, এরপর দ্বিতীয় বস্তা থেকে 2 টি পাথর নিয়ে প্রথম বস্তায় রাখে। এরপর আবার প্রথম বস্তা থকে 3 টি পাথর নিয়ে দ্বিতীয় বস্তায় রাখে, তারপর দ্বিতীয় বস্তা থেকে 4 টি পাথর নিয়ে প্রথম বস্তায় রাখে। এভাবে তার খেলা চলতে থাকে। এরকম 25 বার পাথর আদান প্রদান করার পর দ্বিতীয় বস্তায় কতগুলো পাথর থাকবে?
পাটিগণিত · বীজগণিত - ৮
পাশের চিত্রে একটি সামান্তরিককে চারটি সমবাহু ত্রিভুজে ভাগ করা হয়েছে। সামান্তরিকের পরিসীমা (বাহুগুলোর যোগফল) 18 হলে প্রতিটি ছোট ত্রিভুজের পরিসীমা কত?
জ্যামিতি - ৯
একই রকমের তিনটি পিঠা নেওয়া হল। পটলকে প্রথম পিঠার অর্ধেক দেওয়া হল। দ্বিতীয় পিঠাটিকে সমান 14 খণ্ড করে তার থেকে টি খণ্ড দেওয়া হল বেগুনকে। আবার তৃতীয় পিঠাটির সমান টি খণ্ড করে তার থেকে 11 টি খণ্ড দেওয়া হল তরমুজকে। কিন্তু এরা সকলেই সমান পরিমাণ পিঠা পেল। তাহলে এবং এর মান কত হবে?
পাটিগণিত - ১০
তিনটি পূর্ণ সংখ্যার যোগফল 50, এদের মাঝে কমপক্ষে কয়টি সংখ্যা আছে যারা 3 দিয়ে বিভাজ্য নয়?
সংখ্যাতত্ত্ব