২০১১

৪৯টি প্রশ্ন · ২টি ধাপের ১টি পাওয়া গেছে

  1. আঞ্চলিক ৫টি কেন্দ্র
  2. জাতীয় পাওয়া যায়নি

জাতীয় পর্ব হয়েছিল, কিন্তু এর প্রশ্নপত্র আমরা এখনো খুঁজে পাইনি।

আঞ্চলিক · বরিশাল

১০টির মধ্যে ০টি পেরেছ
  1. ১

    একটি ঘরে জুন মাসে জন্ম নেওয়া 32 জন লোক রয়েছে। এদের মাঝে 3 জনের জন্মতারিখ 5 জুন, বাকি সবার জন্মতারিখ ভিন্ন ভিন্ন। ঐ ঘরে জুন মাসের 27 তারিখে জন্ম নেওয়া লোকের সংখ্যা কত?

    কম্বিনেটরিক্স
  2. ২

    cos⁡xk−cos⁡x\frac{\cos x}{k - \cos x} ফাংশনটির কোন সসীম সর্বোচ্চ মান নেই (এর সর্বোচ্চ মান অসীম)। kk পূর্ণসংখ্যা হলে kk এর মান কত?

    বীজগণিত
  3. ৩

    নিচের রাশিটির মান নির্ণয় কর:

    x∣x∣+x2∣x2∣+x3∣x3∣+⋯+x11∣x11∣\frac{x}{|x|} + \frac{x^2}{|x^2|} + \frac{x^3}{|x^3|} + \dots + \frac{x^{11}}{|x^{11}|}

    বীজগণিত
  4. ৪

    দশ ভিত্তিক সংখ্যা ব্যবস্থায় 102+103+104+⋯+10201210_2 + 10_3 + 10_4 + \dots + 10_{2012} এর মান নির্ণয় কর, যেখানে AbA_b এর মানে হল AA কে bb ভিত্তিক সংখ্যা ব্যবস্থায় প্রকাশ করা হয়েছে।

    সংখ্যাতত্ত্ব · বীজগণিত
  5. ৫

    ২০১১ সালে 13 টি অঞ্চলে গণিত অলিম্পিয়াড হবে। প্রতিটি অঞ্চলে 40 টি করে প্রশ্ন দেওয়া হবে। একটি প্রশ্ন সর্বোচ্চ 3 টি অঞ্চলে ব্যবহার করা যাবে। সবগুলো অনুষ্ঠান আয়োজনে ন্যূনতম কয়টি প্রশ্ন লাগবে?

    পাটিগণিত · কম্বিনেটরিক্স
  6. ৬

    নওশিন, ফারহানা, শিশির ও তুষার 12 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট ABCDABCD বর্গের A,B,C,DA, B, C, D শীর্ষ হতে প্রতি মিনিটে যথাক্রমে 4, 8, 12, 16 মিটার বেগে ADCBADCB ক্রমে হাঁটা শুরু করল। শর্ত হল যে কোন একজন যখন অপর জনকে ধরে ফেলবে তখন সকলের হাঁটা বন্ধ করতে হবে। এ অবস্থায় তাদের অবস্থান বিন্দুর সংযোগ রেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রটির ক্ষেত্রফল কত?

    জ্যামিতি · পাটিগণিত
  7. ৭

    অভীকের কাছে 12 টি বল আছে এবং সুব্রতর কাছে 20 টি বল আছে। তারা দুজনই বলগুলোকে 2 টি করে পাত্রে এমন ভাবে ভাগ করে রাখল যেন প্রতিটি পাত্রে বিজোড় সংখ্যক বল থাকে। এবার তারা একে অপরের সাথে একটি পাত্র অদল বদল করল। তাদের প্রত্যেকের কাছেই মোট বল সংখ্যা অপরিবর্তিত থাকার সম্ভাব্যতা কত?

    কম্বিনেটরিক্স
  8. ৮

    S={1,2,3…2225}S = \{1, 2, 3 \dots 2225\} একটি সেট। XX হল এই সেটের একটি উপসেট যার কোন দুটি উপাদানের যোগফলই 15215^2 বা তার থেকে ছোট কোন বর্গ সংখ্যা নয়। XX সেটে সর্বোচ্চ কতগুলো উপাদান থাকতে পারে?

    কম্বিনেটরিক্স · সংখ্যাতত্ত্ব
  9. ৯

    (10!)10!(10!)^{10!} এর উৎপাদক সংখ্যাকে 210 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে?

    সংখ্যাতত্ত্ব
  10. ১০

    ABCABC ত্রিভুজে BACBAC কোণটি 60∘60^\circ। ADAD, BEBE এবং CFCF যথাক্রমে AA, BB এবং CC কোণের সমদ্বিখণ্ডক। FEIFEI এবং EFIEFI কোণের মান নির্ণয় কর।

    জ্যামিতি
১ নম্বর থেকে শুরু করো