প্রশ্ন ৬
জ্যামিতি · পাটিগণিত BDMO ২০১১ আঞ্চলিক · বরিশাল
নওশিন, ফারহানা, শিশির ও তুষার 12 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট বর্গের শীর্ষ হতে প্রতি মিনিটে যথাক্রমে 4, 8, 12, 16 মিটার বেগে ক্রমে হাঁটা শুরু করল। শর্ত হল যে কোন একজন যখন অপর জনকে ধরে ফেলবে তখন সকলের হাঁটা বন্ধ করতে হবে। এ অবস্থায় তাদের অবস্থান বিন্দুর সংযোগ রেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রটির ক্ষেত্রফল কত?