২০১০

৮৪টি প্রশ্ন

  1. আঞ্চলিক ৯টি কেন্দ্র
  2. জাতীয় ১০টি প্রশ্ন

আঞ্চলিক · বরিশাল

১২টির মধ্যে ০টি পেরেছ
  1. ১

    গণিত অলিম্পিয়াডে মুভার্সের একটি দলকে সমান সদস্য বিশিষ্ট 4 টি দলে ভাগ করা যায়, আবার সমান সদস্য বিশিষ্ট 12 টি দলেও ভাগ করা যায়। ঐ দলে মোট মুভার্সের সংখ্যা ন্যূনতম কত হতে হবে?

    সংখ্যাতত্ত্ব
  2. ২

    চার অঙ্কের যে কয়টি সংখ্যা আছে যাদের থেকে 12 বিয়োগ করলে তা 12 দিয়ে, 17 বিয়োগ করলে তা 17 দিয়ে এবং 19 বিয়োগ করলে তা 19 দিয়ে ভাগ যায় সে সংখ্যাগুলি নির্ণয় কর।

    সংখ্যাতত্ত্ব
  3. ৩

    বুমবুমের কাছে 2টি আম, 1টি কলা, 1টি লিচু আছে। সে কত উপায়ে ফল কাউকে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিতে পারে?

    কম্বিনেটরিক্স
  4. ৪

    ছারপোকা জন্মের পরদিন থেকেই প্রতিদিন একটি করে বাচ্চা দেওয়া শুরু করে। ছারপোকা গবেষক মি: নবী 17 ডিসেম্বর একটি বাক্সে সদ্য জন্ম নেওয়া একটি ছারপোকা রেখে দিলেন। 21 ডিসেম্বর শেষে ঐ বাক্সে কয়টি ছারপোকা থাকবে?

    কম্বিনেটরিক্স
  5. ৫

    এমন মৌলিক সংখ্যা NN নির্ণয় কর যেন 13N+313N+3 একটি মৌলিক সংখ্যা হয়।

    সংখ্যাতত্ত্ব
  6. ৬

    2x+z=2y2x + z = 2y এবং 2x+2y+z=202x + 2y + z = 20 হলে yy এর মান নির্ণয় কর।

    বীজগণিত
  7. ৭

    চিত্রটিতে ABAB এবং CDCD পরস্পর সমান্তরাল। X=Y=50∘X = Y = 50^\circ হলে ∠M+∠N\angle M + \angle N এর পরিমাপ কত?

    জ্যামিতি
  8. ৮

    পাশের চিত্রটিতে সমান বাহু বিশিষ্ট একটি বর্গ অপর একটি বর্গের উপর অবস্থান করছে। PP ও QQ বর্গের বাহুর মধ্যবিন্দু। বাহুর দৈর্ঘ্য 6 একক। ছায়া আচ্ছাদিত পুরো এলাকাটির ক্ষেত্রফল নির্ণয় কর।

    জ্যামিতি
  9. ৯

    nn যদি 1 থেকে 8 পর্যন্ত সংখ্যাগুলোর গুণফল হয়, তাহলে nn এর মোট কতগুলো মৌলিক উৎপাদক আছে?

    সংখ্যাতত্ত্ব
  10. ১০

    1 থেকে 100 এর মধ্যে মোট কতটি সংখ্যা আছে যারা 10 এর গুণিতক কিন্তু 5 এর গুণিতক নয়?

    সংখ্যাতত্ত্ব
  11. ১১

    আমার কাছে তিনটি হাতঘড়ি আছে। প্রথমটি 10 মিনিট ধীরে চলে, দ্বিতীয়টি নষ্ট এবং তৃতীয়টি প্রতি মিনিটে 1 সেকেন্ড করে পিছিয়ে পড়ে। আমার মাথায় ভাবনা আসল যে, এর মধ্যে থেকে এমন একটি ঘড়ি পরে বাইরে বের হব যেটা সারাদিনে সবচেয়ে বেশি সময় সঠিক সময় দেখাবে। তবে আমার কাছে ঘড়ি ঠিক করার কোন উপায় আপাতত নেই। তুমি আমাকে কোন ঘড়িটি পরতে পরামর্শ দেবে?

    যুক্তি · পাটিগণিত
  12. ১২

    যদি aa এবং bb উভয়ই বিজোড় সংখ্যা হয় নিচের কোনটি অবশ্যই বিজোড় হবে?

    i) (a+b)2(a + b)^2 ii) a2+b2a^2 + b^2 iii) (a+1)2−(b+1)2(a + 1)^2 - (b + 1)^2 iv) (a−b+1)−8(a - b + 1) - 8 v) (a+1)×(b+1)−4(a + 1) \times (b + 1) - 4

    সংখ্যাতত্ত্ব · বীজগণিত
১ নম্বর থেকে শুরু করো

৯টি কেন্দ্রে ৮টি আলাদা প্রশ্নপত্র ছিল। একই প্রশ্নপত্রের কেন্দ্রগুলো একসাথে দেখানো হয়েছে।