প্রশ্ন ৩
সংখ্যাতত্ত্ব BDMO ২০০৭ জাতীয়
এক লোকের চার সন্তান। প্রথম সন্তানের বয়স একটি বর্গ সংখ্যা। এই বর্গ সংখ্যার অংক গুলোকে গুণ করলে পাওয়া যায় দ্বিতীয় সন্তানের বয়স এবং যোগ করলে তৃতীয় সন্তানের বয়স পাওয়া যায়। দ্বিতীয় সন্তানের বয়সের অঙ্কগুলো যোগ করলে পাওয়া যায় চতুর্থ সন্তানের বয়স। পর পর দুই সন্তানের বয়সের ব্যবধান 25 বছরের বেশি না হলে কার বয়স কত?