২০০৭

৭০টি প্রশ্ন

  1. আঞ্চলিক ৮টি কেন্দ্র
  2. জাতীয় ১৩টি প্রশ্ন

প্রশ্নগুলো

১৩টির মধ্যে ০টি পেরেছ
  1. ১

    যদি 102=4\frac{10}{2} = 4 হয়, তাহলে 5×2=5 \times 2 = কত?

    (সব সংখ্যাই যে দশ ভিত্তিক হবে সেটা কিন্তু সত্যি নয়)

    সংখ্যাতত্ত্ব
  2. ২

    চিত্রে একটি বর্গের ভিতরে আরেকটি বর্গ আঁকা আছে। এই চিত্রটি ব্যবহার করে পিথাগোরাসের সূত্রটি প্রতিপাদন কর।

    জ্যামিতি · বীজগণিত
  3. ৩

    এক লোকের চার সন্তান। প্রথম সন্তানের বয়স একটি বর্গ সংখ্যা। এই বর্গ সংখ্যার অংক গুলোকে গুণ করলে পাওয়া যায় দ্বিতীয় সন্তানের বয়স এবং যোগ করলে তৃতীয় সন্তানের বয়স পাওয়া যায়। দ্বিতীয় সন্তানের বয়সের অঙ্কগুলো যোগ করলে পাওয়া যায় চতুর্থ সন্তানের বয়স। পর পর দুই সন্তানের বয়সের ব্যবধান 25 বছরের বেশি না হলে কার বয়স কত?

    সংখ্যাতত্ত্ব
  4. ৪

    log⁡(x+3)(x2+15)=2\log_{(x+3)}(x^2+15) = 2 হলে x=?x = ?

    বীজগণিত
  5. ৫

    ত্রিভুজ দ্বয়ের যে অংশটুকু পরস্পরকে ছেদ করেনি (দাগ বিহীন অংশ টুকু), তাদের ক্ষেত্রফলের পার্থক্য কত? ত্রিভুজের পরিবর্তে যদি দুটি বৃত্ত কিংবা অন্য যেকোন আকৃতির ক্ষেত্র এদের পরস্পরকে ছেদ করত, সেক্ষেত্রে ফলাফল কেমন আসত, মন্তব্য কর।

    জ্যামিতি
  6. ৬

    তোমাদের গণিত, ইংরেজি ও বাংলা ক্লাশ শুরু হল মাসের 1 তারিখে। গণিত ক্লাশ হবে 1,3,5,7,9.…1,3,5,7,9. \dots তারিখে। ইংরেজি ক্লাশ 1,4,7,10,13.…1,4,7,10,13. \dots তারিখে এবং বাংলা ক্লাশ 1,5,9,13,17.…1,5,9,13,17. \dots তারিখে। প্রথম 3 মাসে মোট কত দিন কোন ক্লাশই করতে হবে না? 30 দিনে মাস ধরে নাও।

    কম্বিনেটরিক্স · সংখ্যাতত্ত্ব
  7. ৭

    একটি বলকে মাটি থেকে উপরের দিকে উলম্ব ভাবে নিক্ষেপ করায় সেটি 650 মিটার উপরে উঠল। প্রতিবার বলটি মাটি স্পর্শ করার পর তার পূর্ববর্তী উচ্চতার 25\frac{2}{5} অংশ উপরে উঠে আসে। প্রথম 20 বার উঠানামার ফলে বলটির মোট অতিক্রান্ত দূরত্ব কত হবে? বলটি যদি nn বার উঠানামা করে তবে মোট অতিক্রান্ত দূরত্বের সূত্র বের কর।

    বীজগণিত
  8. ৮

    একটি বর্গের তিন গুণ ক্ষেত্রফল বিশিষ্ট আরেকটি বর্গ আঁক।

    জ্যামিতি
  9. ৯

    −1\sqrt{-1} কে কাল্পনিক বা ইমাজিনারি সংখ্যা ‘ii’ বলা হয়। এটাকে ব্যবহার করে 1+i1−i\frac{1+i}{1-i} সমান কত তা বের করতে পারবে?

    বীজগণিত
  10. ১০

    4+7+13+25+…4+7+13+25+\dots ধারাটির

    ১) প্রথম 20 পদের যোগফল বের কর

    ২) ধারাটির প্রথম nn পদের যোগফল কত?

    বীজগণিত
  11. ১১

    একটি ত্রিভুজের বাহু তিনটির দৈর্ঘ্য যথাক্রমে a,b,ca, b, c এবং এদের মধ্যে সম্পর্ক হল a2+b2+c2=ab+bc+caa^2+b^2+c^2 = ab+bc+ca. প্রমাণ কর যে, উলেখিত ত্রিভুজটি একটি সমবাহু ত্রিভুজ।

    বীজগণিত · জ্যামিতি
  12. ১২

    সমব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্ত পরস্পরকে CC ও DD বিন্দুতে ছেদ করে। বৃত্তদ্বয়ের কেন্দ্র যথাক্রমে AA ও BB। যদি তাদের ব্যাসার্ধ 10 এবং ABCABC ত্রিভুজের ক্ষেত্রফল 40 হয়, তাহলে AA ও BB বিন্দুর দূরত্ব xx নির্ণয় কর।

    জ্যামিতি
  13. ১৩

    একটি বাক্সে 100 টি কাল, 80 টি নীল, 60 টি লাল ও 40 টি সাদা মোজা আছে। আন্দাজে বাক্স থেকে একটি একটি করে মোজা তোলা হল, কিন্তু মোজার রঙ কি তা মোজাটি বাক্স থেকে বের না করা পর্যন্ত জানা সম্ভব ছিল না। সর্বনিব কয়টি মোজা তুললে নিশ্চিত হওয়া যাবে যে কমপক্ষে 10 জোড়া মোজা তোলা হয়েছে? (এক জোড়া মোজা মানে দুটি একই রঙের মোজা)

    কম্বিনেটরিক্স
১ নম্বর থেকে শুরু করো