২০০৬

৭৯টি প্রশ্ন

  1. বিভাগীয় ১০টি কেন্দ্র
  2. জাতীয় ১০টি প্রশ্ন

প্রশ্নগুলো

১০টির মধ্যে ০টি পেরেছ
  1. ১

    সবচেয়ে ছোট কোন সংখ্যাকে 2,3,4,5,6,7,8,9 এবং 10 দিয়ে ভাগ করলে ভাগশেষ 1 হয়?

    সংখ্যাতত্ত্ব
  2. ২

    সেলিম 10 টাকায় 3টি পেন্সিল কিনে, 10 টাকায় 2টি বিক্রয় করলে তার শতকরা কত টাকা লাভ বা ক্ষতি হবে?

    পাটিগণিত
  3. ৩

    কলম না তুলে এবং একটি রেখার উপর দিয়ে দুইবার না গিয়ে কোনটা আঁকা সম্ভব এবং কোনটা আকঁা সম্ভব নয়?

    কম্বিনেটরিক্স
  4. ৪

    এক স্কুলে তিনজন ছাত্রকে 7000 টাকার বৃত্তি দেওয়া হল। প্রথম জন যে টাকা পেল, দ্বিতীয় জন পেল তার অর্ধেক এবং দ্বিতীয় জন যে টাকা পেল তৃতীয় জন পেল তার অর্ধেক। কে কত টাকা পেল?

    পাটিগণিত
  5. ৫

    একটি 1000 বর্গ মিটার বর্গাকৃতি পুকুরের চারকোনায় চারটি গাছ রয়েছে। গাছগুলোকে না কেটে ছবিতে যেভাবে দেখানো হয়েছে সেভাবে পুকুরটিকে বর্গাকৃতিতে কেটে বড় করা হল। এখন পুকুরটির ক্ষেত্রফল কতো?

    জ্যামিতি
  6. ৬

    একটি সামান্তরিকের সন্নিহিত বাহু দু'টির দৈর্ঘ্য 8 cm ও 6 cm। সামান্তরিকটির একটি শীর্ষবিন্দু থেকে 8 cm বিশিষ্ট বাহুর ওপর লম্ব দূরত্ব 3 cm হলে একই শীর্ষ বিন্দু থেকে অন্য বাহুর ওপর লম্ব দূরত্ব বের কর?

    জ্যামিতি
  7. ৭

    1+2+5+6+9+10+13+14+..1+2+5+6+9+10+13+14+.. ধারাটির পথম 100 পদের যোগফল কত? [সাহায্য : দু'টি দু'টি পদ নিয়ে যোগ কর]

    বীজগণিত
  8. ৮

    1 থেকে শুরু করে 9 পর্যন্ত ক্রমিক সংখ্যা ব্যবহার করে একটি ম্যাজিক স্কয়ার তৈরি করা হয়েছে যেখানে সংখ্যাগুলো ওপর থেকে নিচে, বাম থেকে ডানে কিংবা কোনাকুনি যেভাবেই যোগ করা হোক না কেন যোগফল হবে 15। তুমি এভাবে অন্য নয়টি ক্রমিক সংখ্যা বের করে আরেকটি ম্যাজিক স্কয়ার তৈরী করো যার যোগফল সবসময়েই হবে 27।

    8 1 6
    3 5 7
    4 9 2
    কম্বিনেটরিক্স · পাটিগণিত
  9. ৯

    একটি কাগজ 18\frac{1}{8} mm পুরু, কাগজটিকে ছবিতে দেখানো উপায়ে ৪ বার ভাজ করলে কতটুকু পুরু হবে?

    পাটিগণিত
  10. ১০

    1+12+14+18+……1 + \frac{1}{2} + \frac{1}{4} + \frac{1}{8} + \dots\dots ধারাটিতে পরের পদটি আগের পদের অর্ধেক (12)\left(\frac{1}{2}\right), এরকম ধারার যোগফল 11−12\frac{1}{1 - \frac{1}{2}} । ( এরকম যদি পরের পদটি আগের পদের এক তৃতীয়াংশ (13)\left(\frac{1}{3}\right) হতো তাহলে ধারাটির যোগফল হতো 11−13\frac{1}{1 - \frac{1}{3}} , ইত্যাদি)

    1m বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভূজের মধ্যবিন্দু তিনটি যোগ করে আরেকটি সমবাহু ত্রিভূজ আঁকা যায়। সেই সমবাহু ত্রিভূজের মধ্যবিন্দুগুলো যোগ করে আরেকটি সমবাহু ত্রিভূজ আঁকা যায়। যদি এভাবে ক্রমাগত অসীম সংখ্যক সমবাহু ত্রিভূজ আকা হয় তাহলে সবগুলো ত্রিভূজের সবগুলো বাহুর যোগফল কত?

    জ্যামিতি · বীজগণিত
১ নম্বর থেকে শুরু করো