২০০৬

৭৯টি প্রশ্ন

  1. বিভাগীয় ১০টি কেন্দ্র
  2. জাতীয় ১০টি প্রশ্ন

বিভাগীয় · বগুড়া

১৭টির মধ্যে ০টি পেরেছ
  1. ১

    মিনা ব্যাগ ভর্তি আপেল বহন করছে। রাজু নিয়ে যাচ্ছে 10টি ব্যাগ। মিনা আর রাজুর ব্যাগগুলো একই আকারের। কিন্তু মিনা রাজুর চেয়ে 30গুন বেশি ওজন বহন করছে। কেন?

    যুক্তি
  2. ২

    একটি বুক শেলফে পরপর 4টি বই রয়েছে। প্রতিটি বই-এ মোট 248 পৃষ্ঠা আছে। প্রথম ও শেষ বই-এর মাঝখানে মোট কত পৃষ্ঠা?

    পাটিগণিত · যুক্তি
  3. ৩

    শায়লার বয়স লায়লার বয়সের চেয়ে 5 বছর বেশি। আবার কাজলী লায়লার চেয়ে 5 বছরের ছোট। ওদের সবার বয়স যদি একত্রে 60 বছর হয়, তবে সবচেয়ে বড় জনের বয়স কত?

    পাটিগণিত
  4. ৪

    কোনটি মৌলিক সংখ্যা ?

    1, 2,4,6,12 and 27.

    সংখ্যাতত্ত্ব
  5. ৫

    সবচেয়ে বেশি সংখ্যক কতোটি ব্যাগে 11টি মার্বেল এমনভাবে রাখা যাবে যে, প্রতিটি ব্যাগে অবশ্যই কমপক্ষে 1টি করে মার্বেল থাকবে এবং কোনো দু'টি ব্যাগে সমান সংখ্যক মার্বেল থাকবে না?

    কম্বিনেটরিক্স · পাটিগণিত
  6. ৬

    নিচের সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে বড়ো বিজোড় সংখ্যা কোনটি?

    231,542,431

    পাটিগণিত
  7. ৭

    একটি কোণের মান 55 ডিগ্রী। ঐ কোণের সম্পূরক কোণের মান কত ডিগ্রী?

    জ্যামিতি
  8. ৮

    কোন্ সংখ্যা এর অংকগুলোর যোগফলের তিনগুন?

    সংখ্যাতত্ত্ব
  9. ৯

    দুই অংকের বৃহত্তম সংখ্যা ও দুই অংকের ক্ষুদ্রতম সংখ্যার মধ্যে পার্থক্য কত?

    পাটিগণিত
  10. ১০

    4, 5 ও 7 দ্বারা 400-এর চেয়ে বড়ো কতোগুলো সংখ্যা তৈরি করা যাবে, যেখানে একটি অংক একাধিকবার ব্যবহার করা যাবে না?

    কম্বিনেটরিক্স
  11. ১১

    1200 প্রতিযোগী গণিত অলিম্পিয়াডে অংশ নিয়েছে। এদের মোট 40% সোনা, রূপা বা ব্রোঞ্জের মেডেল পেয়েছে। ব্রোঞ্জের মেডেলের সংখ্যা সোনার মেডেলের সংখ্যার তিনগুন আর রূপার মেডেলের সংখ্যা সোনার মেডেলের সংখ্যার দ্বিগুন। রূপার মেডেলের সংখ্যা কত?

    পাটিগণিত
  12. ১২

    নিচের কোন সংখ্যাকে 5 দিয়ে গুন করলে গুনফল একটি বেজোড় সংখ্যা হবে?

    16,26,32,45

    সংখ্যাতত্ত্ব
  13. ১৩

    একটি কলম ও একটি পেন্সিল রাবার তোমার দুই বন্ধুর মধ্যে তুমি কতো ভিন্নভাবে বিতরণ করতে পারবে?

    কম্বিনেটরিক্স
  14. ১৪

    15 এবং 33 -এর ল.সা.গু ও গ.সা.গু-এর গুনফল কত?

    সংখ্যাতত্ত্ব
  15. ১৫

    অংকে লিখ ঃ পাঁচ কোটি পাঁচ শত পাঁচ।

    পাটিগণিত
  16. ১৬

    মোবাইল গ্রামের বাসিন্দারা নিজেদের বলে মোবিলিয়ান। সেখানে এখন মোবাইলের প্রচলন খুব বেড়েছে। ১৭ নভেম্বর ঐ গ্রামের 10 জনের মোবাইল ফোন ছিল। পরের দিনগুলোতে প্রতিদিনই আগের দিনের চেয়ে দ্বিগুন সংখ্যক মোবিলিয়ানের মোবাইল হয়েছে। কত তারিখ শেষে ঐ গ্রামের কমপক্ষে 10000 লোকের মোবাইল ছিল?

    পাটিগণিত · বীজগণিত
  17. ১৭

    8টি সংখ্যার গড় 42। ওখান থেকে 224 বাদ দেওয়া হল। অবশিষ্ট সংখ্যার গড় কত কমে যাবে?

    পাটিগণিত
১ নম্বর থেকে শুরু করো

১০টি কেন্দ্রে ৪টি আলাদা প্রশ্নপত্র ছিল। একই প্রশ্নপত্রের কেন্দ্রগুলো একসাথে দেখানো হয়েছে।