২০০৬
৭৯টি প্রশ্ন
বিভাগীয় · রাঙামাটি
১৭টির মধ্যে ০টি পেরেছ- ১
এক পরিবারে বেশ ক’জন ছেলে ও মেয়ে। ঐ পরিবারে ছেলেদের প্রত্যেকের যতজন ভাই ততজন বোন। কিন্তু বোনদের প্রত্যেকের যতজন বোন তার দ্বিগুন ভাই। ঐ পরিবারের ভাই এবং বোনের সংখ্যা কত?
বীজগণিত · যুক্তি - ২
কোন চারটি পর পর বেজোড় সংখ্যাকে যোগ করলে যোগফল হবে 40?
পাটিগণিত · বীজগণিত - ৩
তোমার কাছে 18টি পেন্সিল ছিল। 5টি তুমি নিজের জন্য রেখে তোমার বোনকে 3টি দিলে। বাকীগুলো তোমার দুই বন্ধুকে সমানভাগে ভাগ করে দিলে। তোমার কাছে কয়টি পেন্সিল আছে?
যুক্তি · পাটিগণিত - ৪
সরল কর-
পাটিগণিত - ৫
কোনটি মৌলিক সংখ্যা নয় ? 1, 2, 3, 7, 11 and 29.
সংখ্যাতত্ত্ব - ৬
নিচের সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে বড়ো জোড় সংখ্যা কোনটি? 231, 342, 432
পাটিগণিত - ৭
একটি কোণের মান 51 ডিগ্রী। ঐ কোণের সম্পূরক কোণের মান কত ডিগ্রী?
জ্যামিতি - ৮
কোন্ সংখ্যা এর অংকগুলোর যোগফলের ছয়গুন?
সংখ্যাতত্ত্ব - ৯
চার অংকের বৃহত্তম সংখ্যা ও তিন অংকের ক্ষুদ্রতম সংখ্যার মধ্যে পার্থক্য কত?
পাটিগণিত - ১০
4, 5 ও 7 দ্বারা 600-এর চেয়ে বড়ো কতোগুলো সংখ্যা তৈরি করা যাবে, যেখানে একটি অংক একাধিকবার ব্যবহার করা যাবে না?
কম্বিনেটরিক্স - ১১
1200 প্রতিযোগী গণিত অলিম্পিয়াডে অংশ নিয়েছে। এদের মোট সোনা, রূপা বা ব্রোঞ্জের মেডেল পেয়েছে। ব্রোঞ্জের মেডেলের সংখ্যা সোনার মেডেলের সংখ্যার তিনগুন আর রূপার মেডেলের সংখ্যা সোনার মেডেলের সংখ্যার দ্বিগুন। ব্রোঞ্জের মেডেলের সংখ্যা কত?
পাটিগণিত · বীজগণিত - ১২
নিচের কোন সংখ্যাকে 5 দিয়ে গুন করলে গুনফল একটি জোড় সংখ্যা হবে? 15, 26, 31, 45
সংখ্যাতত্ত্ব - ১৩
একটি কলম ও একটি পেন্সিল রাবার তোমার দুই বন্ধুর মধ্যে তুমি কতো ভিন্নভাবে বিতরণ করতে পারবে?
কম্বিনেটরিক্স - ১৪
16 এবং 24 -এর ল.সা.গু ও গ.সা.গু-এর গুনফল কত?
সংখ্যাতত্ত্ব - ১৫
অংকে লিখ ঃ এগারো কোটি এগারো।
পাটিগণিত - ১৬
মোবাইল গ্রামের বাসিন্দারা নিজেদের বলে মোবিলিয়ান। সেখানে এখন মোবাইলের প্রচলন খুব বেড়েছে। ১৭ নভেম্বর ঐ গ্রামের 10 জনের মোবাইল ফোন ছিল। পরের দিনগুলোতে প্রতিদিনই আগের দিনের চেয়ে দ্বিগুন সংখ্যক মোবিলিয়ানের মোবাইল হয়েছে। কত তারিখ শেষে ঐ গ্রামের কমপক্ষে 20000 লোকের মোবাইল ছিল?
পাটিগণিত - ১৭
8টি সংখ্যার গড় 42। ওখান থেকে 231 বাদ দেওয়া হল। অবশিষ্ট সংখ্যার গড় কত কমে যাবে?
পাটিগণিত
১০টি কেন্দ্রে ৪টি আলাদা প্রশ্নপত্র ছিল। একই প্রশ্নপত্রের কেন্দ্রগুলো একসাথে দেখানো হয়েছে।