প্রশ্ন ৬
জ্যামিতি BDMO ২০২৪ আঞ্চলিক · ময়মনসিংহ
পূর্ণসংখ্যক বাহুবিশিষ্ট একটি আয়তের একটি কর্ণের দৈর্ঘ্য 5 একক। ঐ আয়তের পরিসীমার সাথে 22 যোগ করলে একটি রম্বসের পরিসীমা পাওয়া যায়, যার উচ্চতা আয়তের ক্ষুদ্রতম বাহুর সমান। উক্ত রম্বসটির ক্ষেত্রফল নির্ণয় করো।