২০২৩
১৩৯টি প্রশ্ন
আঞ্চলিক · ব্রাহ্মণবাড়িয়া
৮টির মধ্যে ০টি পেরেছ- ১
পায়েল গণিত অলিম্পিয়াডের আঞ্চলিক পর্বে অংশ নেবে। তখন তার বড় ভাই পিয়াল তাকে বললেন, যদি পায়েল গণিত অলিম্পিয়াডের জাতীয় পর্বের জন্য উত্তীর্ণ হয়, তাহলে তিনি প্রতিদিন তাঁকে চকলেট উপহার দেবেন। তবে তাঁর চকলেট প্রদানের নিয়মটি একটু অদ্ভূত। তিনি পায়েলকে প্রথমদিন 1 টি চকলেট দেবেন। পরবর্তী দিন তিনি 3 টি চকলেট দেবেন, পরবর্তী দিন 5 টি চকলেট দেবেন। এভাবে মোট 10 দিন চকলেট দেবেন। তাহলে পায়েল তার ভাইয়ের কাছ থেকে মোট কতটি চকলেট পেতে পারে?
পাটিগণিত · বীজগণিত - ২
শাকুর এর অনেকগুলো গরু, মহিষ, ভেড়া এবং ছাগল আছে । সে একদিন 2 টি ভেড়া এবং 5 টি মহিষ নিয়ে মাঠে যাওয়ার সময় খেয়াল করে তার মোট মহিষের পা সংখ্যা তার মোট গরুর পায়ের দিগুণের চেয়ে 20 টি কম । ভেড়া ও ছাগলের মোট পা সংখ্যা 44 টি । তার কাছে একই সংখ্যক ছাগল ও মহিষ আছে। শাকুর যখন পাল নিয়ে বের হয়েছে সেখানে মোট কয়টি পা আছে?
পাটিগণিত · বীজগণিত - ৩
একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে যদি এর বাহুর দৈর্ঘ্য 21 গুণ করা হয়?
জ্যামিতি · পাটিগণিত - ৪
একটি সংখ্যার সাথে 16 অথবা 33 যোগ করলে দুই ক্ষেত্রেই পূর্ণবর্গ সংখ্যা হয়। এরকম যে কয়টি পূর্ণবর্গ থাকা সম্ভব তাদের যোগফল কত?
সংখ্যাতত্ত্ব - ৫
44 জন মানুষের একটি লাইন আছে। ফুয়াদ সেই লাইনে এমনভাবে দাঁড়াতে চা্ন যেন তার পেছনে 20 জন মানুষের কম না দাঁড়ায় এবং সামনে 15 জন মানুষের বেশি না দাঁড়ায়। তিনি কতভাবে দাঁড়াতে পারেন?
কম্বিনেটরিক্স · পাটিগণিত - ৬
17 দ্বারা নিঃশেষে বিভাজ্য এমন ক্ষুদ্রতম এমন ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যার অংকগুলো যোগ করলেও 17 হয়?
সংখ্যাতত্ত্ব - ৭
দ্বারা প্যালিনড্রোম সংখ্যা হল, এমন এক ধরণের সংখ্যা যেগুলোকে উলটো করে লিখলেও একই থাকে (যেমন 16461)। 4,5,9 এবং 0 আছে, এমন 7-অংকের ক্ষুদ্রতম প্যালিনড্রোম সংখ্যা নির্ণয় করো।
সংখ্যাতত্ত্ব · কম্বিনেটরিক্স - ৮
সমকোণী ত্রিভূজে, । যেখানে, । এখন, ত্রিভূজে মধ্যমা অংকন করলে এবং এর উপর এমন একটি বিন্দু নিলে, যেন হয়। তাহলে হলে
এর মান নির্ণয় কর।
জ্যামিতি
১৯টি কেন্দ্রে ১৩টি আলাদা প্রশ্নপত্র ছিল। একই প্রশ্নপত্রের কেন্দ্রগুলো একসাথে দেখানো হয়েছে।