প্রশ্ন ৬
কম্বিনেটরিক্স · সংখ্যাতত্ত্ব BDMO ২০২২ আঞ্চলিক
ভাগাভাগি নামের একটি মেসের নিচ তলায় 10 টি রুম আছে। রুমগুলো যথাক্রমে অনুসারে নির্দিষ্ট করা আছে। মৌলিক সংখ্যার রুম নম্বরের সদস্যদের যৌগিক সংখ্যার রুম নম্বরের সদস্যদের সাথে ভালো সম্পর্ক নেই। কিন্তু মৌলিক সংখ্যার রুম নম্বরের সদস্যদের অন্য মৌলিক সংখ্যার রুম নম্বরের সদস্যদের সাথে এবং যৌগিক সংখ্যার রুম নম্বরের সদস্যদের সাথে অন্য যৌগিক সংখ্যার রুম নম্বরের সদস্যদের ভালো সম্পর্ক রয়েছে। দুটি রুমের মধ্যকার ভালো সম্পর্ককে একটি ভালো সম্পর্ক হিসেবে গণণা করা হবে। ঐ বিল্ডিং-এ সর্বমোট কয়টি ভাল সম্পর্ক রয়েছে?