প্রশ্ন ১০
সংখ্যাতত্ত্ব BDMO ২০২১ বাছাই · ঢাকা
তোমার কাছে একটা জাদুর মেশিন আছে যেটা ইনপুট হিসেবে একটা ধনাত্মক পূর্ণসংখ্যা নেয়। তুমি যদি মেশিনটাতে একটা জোড় সংখ্যা ইনপুট দাও, তাহলে সে তার অর্ধেক তোমাকে ফেরত দেয়। আর যদি একটা বিজোড় সংখ্যা ইনপুট দাও, তাহলে সে তার সাথে তিন যোগ করে ফেরত দেয়। আউটপুট দিয়েই সে থেমে যায় না। বরং সে বর্তমান আউটপুটকে পরবর্তী ইনপুট হিসেবে নিয়ে চলতেই থাকে। মেশিনটা তখনই থামে যখন সে এমন একটা সংখ্যা আউটপুট দেয় যেটা সে আগেই ইনপুট হিসেবে পেয়েছে। হলো ঐসব সম্ভাব্য পূর্ণসংখ্যার সেট যাদেরকে আউটপুট দেওয়ার পরপরই মেশিনটা থেমে যেতে পারে। -এর উপাদানগুলোর যোগফল কত?