২০২০ জাতীয় · হায়ার সেকেন্ডারি ৮/১২ EN

প্রশ্ন ৮

জ্যামিতি · বীজগণিত BDMO ২০২০ জাতীয়

ff হলো জটিল সংখ্যার সেটের ওপরে একটা ফাংশন যেন f(z)=1/z∗f(z)=1/z^* হয়, যেখানে z∗z^* হলো zz-এর জটিল অনুবন্ধী। SS হলো ওইসব জটিল সংখার সেট যেন f(z)f(z)-এর বাস্তব অংশ 1/20201/2020 আর 1/20181/2018-এর মধ্যে থাকে। যদি আমরা SS-কে জটিল তলের একটা উপসেট হিসেবে বিবেচনা করি, তাহলে SS-এর ক্ষেত্রফলকে m×πm \times \pi আকারে লেখা যাবে যেখানে mm একটা পূর্ণসংখ্যা। mm-এর মান কত? (নোট: জটিল তল হলো কার্তেসীয় তলের মতোই যেখানে xx-অক্ষকে বাস্তব অক্ষ আর yy-অক্ষকে কাল্পনিক অক্ষ বলা হয়।)

মনে রেখো, একটা জটিল সংখ্যা হলো a+bia+bi আকারের একটা সংখ্যা যেখানে aa আর bb বাস্তব সংখ্যা এবং ii হলো এমন একটা সংখ্যা যেন i×i=−1i \times i = -1 হয়। যদি z=a+biz=a+bi হয়, তাহলে zz-এর জটিল অনুবন্ধী হলো z∗=a−biz^*=a-bi।

সমাধান করতে পেরেছ?

এই প্রশ্নপত্রের উত্তর এখনো যোগ হয়নি, তাই নিজেই চিহ্ন দাও।

অগ্রগতি সংরক্ষণ করতে লগ ইন করো।
ভুল জানাতে লগ ইন করো