প্রশ্ন ৮
বীজগণিত · পাটিগণিত BDMO ২০১৯ আঞ্চলিক · সিলেট
গণিত অলিম্পিয়াডের ভলান্টিয়ার দুই ধরণের হয়। তা হল মুভার্স এবং একাডেমিক টিম মেম্বার। একবার ঢাকার আঞ্চলিক গণিত অলিম্পিয়াডের মুভার্স ও একাডেমিক টিম মেম্বারদের থাকার ব্যবস্থা করতে গিয়ে এমন এক দালানের খোঁজ পাওয়া গেলো যে, দালানের 1 তলায় রুম আছে 2টি , 2 তলায় 6টি , 3 তলায় আছে 12টি ,4 তলায় আছে 20টি,............,9 তলায় আছে 90টি , 10 তলায় আছে 110 টি রুম। যদি মুনির হাসান প্রতি রুমে একজন মুভার্স ও একজন একাডেমিক টিম মেম্বারের থাকার ব্যবস্থা করতে পারেন, তাহলে, ঢাকার আঞ্চলিক অলিম্পিয়াডের জন্য কতজন মুভার্স ও একাডেমিক টিম মেম্বার রয়েছেন?