প্রশ্ন ১০
কম্বিনেটরিক্স BDMO ২০১৫ আঞ্চলিক · বরগুনা
মারজানের কাছে বর্গাকার ও আয়তকার দুই ধরনের ইট আছে। আয়তকার ইটের দৈর্ঘ্য বর্গাকার ইটের দৈর্ঘ্যের দ্বিগুণ এবং প্রস্থ বর্গাকার ইটের দৈর্ঘ্যের সমান। একটি সারিতে 10 টি বর্গাকার ইট রাখা যায়। সারিটি বর্গাকার ও আয়তকার দুই ধরনের ইট দিয়ে কতভাবে পূর্ণ করা যায়?