২০১৪

১০০টি প্রশ্ন

  1. আঞ্চলিক ৯টি কেন্দ্র
  2. জাতীয় ১০টি প্রশ্ন

আঞ্চলিক · রংপুর

১০টির মধ্যে ০টি পেরেছ
  1. ১

    একটি সংখ্যাকে 5 দিয়ে ভাগ করলে যত ভাগশেষ থাকে, 7 দিয়ে ভাগ করলেও ভাগশেষ তত থাকে। সংখ্যাটি 35 এর চেয়ে ছোট। সংখ্যাটি সর্বোচ্চ কত হতে পারে?

    সংখ্যাতত্ত্ব
  2. ২

    তোমার সামনে 7টি বাক্সে 20টি করে মোট 140টি বিড়ালছানা প্রতিটি পাশাপাশি বসে আছে। তুমি নিজের বাড়িতে পোষার জন্য এখান থেকে কিছু বিড়ালছানা নিতে চাও। বিড়ালছানাগুলো ভীতু প্রকৃতির। তুমি একটা বাক্স থেকে যে বাচ্চাটাকে পছন্দ করবে সাথে সাথে ঐ বাক্সে ওর বাম পাশের বাচ্চাগুলো ভয় পেয়ে বামের বাক্সে ও ডানপাশের বাচ্চাগুলো ডানের বাক্সে চলে যায়। যেদিকে যাওয়ার কথা সেদিকে কোন বাক্স না থাকলে তারা ভয়ে পালিয়ে যায়। কয়েকটি বাচ্চা নেওয়ার পর তুমি দেখলে সবগুলি বিড়ালছানা পালিয়ে গেছে। তুমি কমপক্ষে কয়টি বিড়ালছানা নিয়েছ?

    যুক্তি · কম্বিনেটরিক্স
  3. ৩

    সোজা একটা রাস্তা বরাবর একটি রোবট ছুটতে পারে। সেটি রাস্তার শুরু থেকে শেষ পর্যন্ত প্রতি সেকেন্ডে 4 মিটার করে চললে, ন্যূনতম 8 সেকেন্ড সময় নেয়। রাস্তার দৈর্ঘ্য 1 মিটারের গুণিতক এবং সর্বোচ্চ 40 মিটার হতে পারে। রাস্তার দৈর্ঘ্য কতরকম হতে পারে?

    পাটিগণিত
  4. ৪

    নাফিস ভাবল সে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোকে নতুন উপায়ে লিখবে। নতুন পদ্ধতিতে সে প্রথম দশটি সংখ্যাকে লিখল 1,2,10,11,12,20,21,22,100,101... এই পদ্ধতিতে কোন সংখ্যাতেই 0,1,2 ছাড়া অন্য কোন অংক নেই। নাফিস রিপনকে এই নতুন পদ্ধতির দুইটি সংখ্যা 2101 ও 212 এর বিয়োগফল বের করতে বলল। নতুন পদ্ধতিতে বিয়োগফল কত হবে?

    সংখ্যাতত্ত্ব · পাটিগণিত
  5. ৫

    ABEABE একটি সমকোণী ও সমদ্বিবাহু ত্রিভুজ। যদি AE∥CGAE \parallel CG, BE∥DFBE \parallel DF, AB2=AD2+BC2AB^2 = AD^2 + BC^2 এবং AC=1 cmAC = 1\text{ cm} হয় তাহলে ত্রিভুজক্ষেত্র CDHCDH এবং চতুর্ভুজক্ষেত্র EFHGEFHG এর ক্ষেত্রফলের অনুপাত কত?

    জ্যামিতি
  6. ৬

    1000001 এর দুটি প্রকৃত উৎপাদক বের কর (অর্থাৎ 1 এবং 1000001 বাদে অন্য উৎপাদক)

    সংখ্যাতত্ত্ব
  7. ৭

    a×b×bc\frac{a \times b \times b}{c} সংখ্যাটিতে a,b,ca, b, c এর প্রত্যেকেই 21 এর চেয়ে ছোট এবং 1 থেকে বড়। gcd⁡(b,c)=gcd⁡(a,c)=1\gcd(b,c) = \gcd(a,c) = 1। সংখ্যাটির সর্বোচ্চ মানের জন্য a,ba, b ও cc এর যে মান, তাদের যোগফল কত?

    সংখ্যাতত্ত্ব
  8. ৮

    টুর্নামেন্টে প্রতিযোগীর সংখ্যা 6। প্রত্যেক প্রতিযোগী বাকি সবার সাথে 1 টি করে ম্যাচ খেলবে। প্রতিটি ম্যাচে জিতলে 2, ড্র করলে 1, হারলে 0 পয়েন্ট। একজন প্রতিযোগী কোন ম্যাচ না খেলায় সেই ম্যাচগুলোতে তার প্রতিপক্ষকে 1 পয়েন্ট করে দেয়া হল। টুর্নামেন্ট শেষে সব প্রতিযোগীর প্রাপ্ত পয়েন্ট যোগ করলে যোগফল কত হবে?

    কম্বিনেটরিক্স · যুক্তি
  9. ৯

    টুকটুকি, ইকরি, হালুম কে তাদের চাচা 100 টি চকলেট দিলেন। তারা নিজেদের ভেতরে এটা কতো ভাবে ভাগ করে নিতে পারে? (ন্যূনতম 1টা চকলেট সবাই পাবে)

    কম্বিনেটরিক্স
  10. ১০

    একটি স্কুলে 200 জন ছাত্র আছে। একটি কাজের জন্য তাদেরকে কয়েকটি দল গঠন করতে বলা হল। কিন্তু সমস্যা হল, প্রত্যেক ছাত্র অন্য তিনজন ছাত্রকে অপছন্দ করে। (যদি সাকিব জুবায়েরকেকে অপছন্দ করে তাহলে জুবায়েরও যে সাকিবকেকে অপছন্দ করবে এমন কিন্তু কোন কথা নেই!) এই অবস্থায়, তাহলে কমপক্ষে কয়টি দল গঠন করতে হবে যেন- যে ভাবেই দল সাজানো হোক না কেন, একজন আর একজনকে অপছন্দ করে- এই রকম দুই জন একই দলে না পড়ে (সব দলে ছাত্রদের সংখ্যা যে সমান হবে এমন কথাও কিন্তু নেই!)?

    কম্বিনেটরিক্স
১ নম্বর থেকে শুরু করো