২০১৪

১০০টি প্রশ্ন

  1. আঞ্চলিক ৯টি কেন্দ্র
  2. জাতীয় ১০টি প্রশ্ন

আঞ্চলিক · চট্টগ্রাম

১০টির মধ্যে ০টি পেরেছ
  1. ১

    একটি বৃত্ত এবং একটি চতুর্ভুজ সর্বোচ্চ কতটি বিন্দুতে ছেদ করতে পারে?

    জ্যামিতি · কম্বিনেটরিক্স
  2. ২

    তোমার ঘরের মেঝেটিতে টাইলস বসাতে হবে। এজন্য পুরা মেঝেটিকে 625 টা সমান ব্লকে ভাগ করা হল। প্রত্যেক্টি টাইল পাশা-পাশি বা উপর-নিচে 3 টি করে ব্লককে পূর্ণ করতে পারে। সর্বোচ্চ সংখ্যক ব্লক পূর্ণ করতে তোমার কয়টি টাইলস লাগবে?

    কম্বিনেটরিক্স
  3. ৩

    এক শিয়াল প্রতিদিন 6 টা করে কুমির ধরে একটা গুহার মধ্যে আটকে রাখে। সে প্রতিদিন যেকোনো একটা কুমির কে বের করে বলে, “আমাকে বাকি কুমির গুলোকে সাত ভাগে ভাগ করে দিতে পারলে তোমাকে ছেড়ে দেব এবং বাকিগুলো খেয়ে ফেলব। আর যদি না পারো, তাহলে তোমাকে খেয়ে ফেলবো, বাকিরা বেঁচে থাকবে।” 31 দিনে মাস হলে, একমাস পর গুহার মধ্যে কয়টি কুমির থাকবে?

    যুক্তি · সংখ্যাতত্ত্ব
  4. ৪

    কোন একটি সংখ্যা aa দিয়ে 4027 কে ভাগ করলে 1 ভাগশেষ পাওয়া যায়। aa এর সবচেয়ে বড় প্রকৃত উৎপাদক 671 হলে aa এর সর্বোচ্চ মান কত?

    সংখ্যাতত্ত্ব
  5. ৫

    পাশের চিত্রে ABCDABCD ও EFGHEFGH দুটি 4 একক দৈর্ঘ্যবিশিষ্ট বর্গ হলে এবং DE=CEDE=CE হলে AG=?AG=?

    জ্যামিতি
  6. ৬

    কণার কাছে একটি সংখ্যা আছে, 92154576। কোন সংখ্যা 5 দিয়ে বিভাজ্য হলে কণা তাকে ম্যাজিক সংখ্যা বলে। তার কাছে থাকা সংখ্যাটিকে সে একটি ম্যাজিক সংখ্যায় পরিণত করতে চায়। এজন্য শুধুমাত্র সংখ্যাটি থেকে সে প্রয়োজন মত কিছু অঙ্ককে বাদ দিতে পারে তবে সব অঙ্ককে বাদ দিতে পারবে না। এভাবে তার পক্ষে কতগুলো ম্যাজিক সংখ্যা তৈরি করা সম্ভব?

    কম্বিনেটরিক্স · সংখ্যাতত্ত্ব
  7. ৭

    △ABC\triangle ABC এর ABAB ও ACAC বাহু DBCEDBCE আয়তক্ষেত্রের DEDE বাহুকে যথাক্রমে FF ও GG বিন্দুতে ছেদ করে। FG=2FG = 2, △ABC\triangle ABC এর পরিসীমা △AFG\triangle AFG এর পরিসীমার দ্বিগুণ। △ABC\triangle ABC এর ক্ষেত্রফল 12 বর্গ একক হলে DBCEDBCE আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত?

    জ্যামিতি
  8. ৮

    একটি পূর্ণসংখ্যার প্রতিটি অঙ্ক 1, 2 অথবা 3 এবং এরা প্রত্যেকে সংখ্যাটিতে কমপক্ষে দুইবার করে আছে। সংখ্যাটি 2 অথবা 3 কোনটি দ্বারাই বিভাজ্য নয়। সংখ্যাটির সর্বনিম্ন মান কত?

    সংখ্যাতত্ত্ব
  9. ৯

    ছয় অঙ্কের এমন কতগুলো সংখ্যা গঠন করা যাবে যাদের প্রথম, দ্বিতীয় ও চতুর্থ অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা (বাম দিক থেকে গণ্য) এবং তৃতীয়, পঞ্চম ও ষষ্ঠ অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা 11 দ্বারা বিভাজ্য হবে? শর্ত হচ্ছে তৃতীয় এবং চতুর্থ অঙ্কদ্বয় ভিন্ন হতে হবে।

    কম্বিনেটরিক্স · সংখ্যাতত্ত্ব
  10. ১০

    ABCABC সমকোণী ত্রিভুজে AA কোণটি সমকোণ। AA থেকে BCBC এর উপর অঙ্কিত লম্ব BCBC কে DD বিন্দুতে ছেদ করে। ADCADC এর পরিবৃত্তের উপর PP একটি বিন্দু যেন CP⊥BCCP \perp BC ও AP=ADAP = AD হয়। BPBP কে বাহু ধরে অঙ্কিত বর্গের ক্ষেত্রফল 340 বর্গএকক হলে ABCABC ত্রিভুজের ক্ষেত্রফল কত?

    জ্যামিতি
১ নম্বর থেকে শুরু করো