২০১৪

৯৮টি প্রশ্ন

  1. আঞ্চলিক ৯টি কেন্দ্র
  2. জাতীয় ৮টি প্রশ্ন

আঞ্চলিক · নারায়ণগঞ্জ

১০টির মধ্যে ০টি পেরেছ
  1. ১

    1101011 এর সাথে সর্বনিম্ন কত যোগ করলে যোগফলের সবগুলো অংক 1 হবে?

    পাটিগণিত
  2. ২

    তোমার মত তুষারেরও অনেকগুলা বন্ধু আছে। তার কাছে 13 টি চকলেট আছে। সে তার বন্ধুদের প্রত্যেককে সমানসংখ্যক চকলেট দিল এবং তারপর দেখল তার কাছে আর কোন চকলেট নেই। তার সর্বোচ্চ কয়জন বন্ধু থাকতে পারে?

    সংখ্যাতত্ত্ব
  3. ৩

    5 টি ধনাত্বক পূর্ণ সংখ্যার গড় 17। তাহলে এদের মধ্যে কোন একটি সংখ্যার মান সর্বোচ্চ কত হতে পারে?

    পাটিগণিত
  4. ৪

    চিত্রের ABEFABEF আয়তক্ষেত্রের AF=15AF=15, AB=10AB=10। BCBC এবং CDCD পরস্পর দৈর্ঘ্যে সমান ও লম্ব । তাহলে CEFCEF ত্রিভুজের ক্ষেত্রফল কত বর্গ একক?

    জ্যামিতি
  5. ৫

    13×3113 \times 31 ছকে প্রথম সারিতে 1 থেকে 13, দ্বিতীয় সারিতে 14 থেকে 26 এভাবে 31 টি সারিতে 403 পর্যন্ত সংখ্যাগুলো লেখা আছে। 297 সংখ্যাটি কত তম সারির কততম পদ?

    পাটিগণিত
  6. ৬

    আলাউদ্দিন ও রব্বানী দুই ভাই। প্রত্যেকের বয়স 20 থেকে বেশি। এদের বয়সের গড় এবং বয়সের পার্থক্য উভয়ই পৃথক মৌলিক সংখ্যা হলে, বয়সের গড়ের সর্বনিম্ন মান কত হতে পারে?

    সংখ্যাতত্ত্ব · পাটিগণিত
  7. ৭

    শিশির দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা মনে মনে ধরে । সকাল সেটা অনুমান করার চেষ্টা করে এবং প্রতিটি ভুল অনুমানের জন্য এক টাকা দেয়। সকালের কাছে সর্বনিম্ন কত টাকা থাকলে সে অবশ্যই সংখ্যাটি অনুমান করতে পারবে?

    যুক্তি · কম্বিনেটরিক্স
  8. ৮

    চিত্রে PQRSPQRS বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 8 একক। AA, BB, CC চিহ্নিত আয়তক্ষেত্রের পরিসীমা যথাক্রমে 10, 14 এবং 18 একক। DD চিহ্নিত আয়তক্ষেত্রের পরিসীমা কত?

    জ্যামিতি
  9. ৯

    635AB635AB পাঁচ অঙ্কের সংখ্যাটি 405 দ্বারা বিভাজ্য হলে A+B=A+B=?

    সংখ্যাতত্ত্ব
  10. ১০

    একটি লাইব্রেরিতে কয়েকটি শেলফ আছে। প্রতি শেলফে ঠিক আগের শেলফের চেয়ে দুইটি বই বেশি আছে। শেষ শেলফটিতে প্রথম শেলফের দ্বিগুন সংখ্যক বই আছে। যদি সব মিলিয়ে 270টি বই থাকে তাহলে মোট শেলফের সংখ্যা কত?

    বীজগণিত
১ নম্বর থেকে শুরু করো