২০১৩

১০০টি প্রশ্ন · ২টি ধাপের ১টি পাওয়া গেছে

  1. আঞ্চলিক ১০টি কেন্দ্র
  2. জাতীয় পাওয়া যায়নি

জাতীয় পর্ব হয়েছিল, কিন্তু এর প্রশ্নপত্র আমরা এখনো খুঁজে পাইনি।

আঞ্চলিক · বরিশাল

১০টির মধ্যে ০টি পেরেছ
  1. ১

    aa এর কোন ধনাত্মক পূর্ণ মানের জন্য x2−(a−2)x−a−1=0x^2-(a-2)x-a-1=0 সমীকরণের সমাধানগুলোর যোগফল সর্বনিম্ন হবে?

    বীজগণিত
  2. ২

    y=a4x4−a3x3+a2x2+a1x−a0y=a_4x^4-a_3x^3+a_2x^2+a_1x-a_0 সমীকরণের লেখচিত্র xx অক্ষকে সর্বোচ্চ কয়টি বিন্দুতে ছেদ করতে পারে?

    বীজগণিত
  3. ৩

    একটি সংখ্যা 2,3,5 দ্বারা বিভাজ্য এবং একটি বর্গ সংখ্যা দ্বারা বিভাজ্য না। এমন ক্ষুদ্রতম সংখ্যাটি কত?

    সংখ্যাতত্ত্ব
  4. ৪

    প্রাণন প্রতি তিনটার মধ্যে একটা সত্যি কথা বলে। নাভেদ এদিক থেকে একটু ভাল; সে প্রতি তিনটার মধ্যে দুইটি সত্যি কথা বলে। প্রাণন তোমাকে বলল ও চতুর্থ শ্রেণীতে পড়ে না। নাভেদ আবার ওর কথায় সায় দিল। ওর চতুর্থ শ্রেনীতে পড়ার সম্ভাবনা কত?

    কম্বিনেটরিক্স · যুক্তি
  5. ৫

    একটি দাঁড়িপাল্লার দুইপাশে দুইটি 1 গ্রাম ওজনের বাটখারা আছে। হ্যারি পটারের জাদুর ছড়ি দিয়ে যেকোনো একটি বাটখারায় আঘাত করলে তার ওজন দ্বিগুণ হয়ে যায়, কিন্তু অন্য বাটখারার ওজনের কোনও পরিবর্তন হয় না। এই দাঁড়িপাল্লা দিয়ে 1 থেকে 1000 পর্যন্ত কয়টা ওজন মাপা যাবে?

    সংখ্যাতত্ত্ব · কম্বিনেটরিক্স
  6. ৬

    ∣x+11∣2<∣x−11∣2|x+11|^2<|x-11|^2 এর সমাধান সেট নির্ণয় কর।

    বীজগণিত
  7. ৭

    সারিবদ্ধ ভাবে একই ব্যাসার্ধের চারটি বৃত্ত এমনভাবে আছে যেন প্রত্যেকটি তার পরেরটিকে স্পর্শ করে থাকে। PP বিন্দুটি প্রথম বৃত্তের পরিধিতে একটি বিন্দু। চতুর্থ বৃত্তটির কেন্দ্র QQ তে অবস্থিত। PQPQ রেখাটি চারটি বৃত্তেরই কেন্দ্রগামী সরলরেখা। PCPC রেখাটি চতুর্থ বৃত্তের স্পর্শক যা দ্বিতীয় বৃত্তকে AA এবং BB বিন্দুতে ছেদ করে। বৃত্তগুলোর ব্যাসার্ধ 7 হলে, ABAB এর দৈর্ঘ্য aba\sqrt{b} আকারের হয় যেখানে bb কোন পূর্ণ বর্গ দ্বারা বিভাজ্য না। a×b=?a \times b = ?

    জ্যামিতি
  8. ৮

    একটি সুষম ছক্কা 6 বার নিক্ষেপ করা হল। কমপক্ষে 5 বার 5 বা তার বেশি আসার সম্ভাবনা কত?

    কম্বিনেটরিক্স
  9. ৯

    কোন মিউজিয়ামে বিভিন্ন ঘর পরিদর্শনে কত টাকা লাগে তা দেওয়া আছে নীচের চিত্রে। মিউজিয়ামে তুমি একটি ঘর থেকে শুধুমাত্র তার ডানের বা নিচের ঘরে (চিত্রানুসারে) যাওয়ার সুযোগ পাবে। সম্ভাব্য সকল উপায়ে মিউজিয়ামটি পরিদর্শন করলে প্রতিবারে তোমার গড়ে কত টাকা খরচ হবে?

    কম্বিনেটরিক্স · পাটিগণিত
  10. ১০

    চিত্রে ABCABC একটি সমকোণী ত্রিভুজ এবং PQRSPQRS একটি বর্গ। AB=3AB=3 এবং BC=4BC=4 হলে PQ=60/xPQ=60/x. x=?x = ?

    জ্যামিতি
১ নম্বর থেকে শুরু করো