প্রশ্ন ১০
পাটিগণিত BDMO ২০১২ আঞ্চলিক · নোয়াখালী
অনন্যার কাছে একটি যাদুর বাক্স আছে। এর ভেতরে কোন জোড় সংখ্যা ঢুকিয়ে দেওয়া হলে সেটির অর্ধেক বের হয়ে আসে। কোন বেজোড় সংখ্যা ঢোকানো হলে তার সাথে সে 1 যোগ করে দেয়। অনন্যা 2012 সংখ্যাটিকে ঐ বাক্সে ঢুকিয়ে দিল। যা বের হয়ে এল সেটিকে সে আবার বাক্সে ঢুকিয়ে দিল। এভাবে যতক্ষণ পর্যন্ত বের হয়ে আসা সংখ্যাটি 1 না হয়, ততক্ষণ সে এই কাজ করতে থাকে। অনন্যা মোট কতবার বাক্সে সংখ্যা ঢুকানোর পর বাক্স থেকে 1 বের হয়ে আসবে?