২০১২

১৪৮টি প্রশ্ন

  1. আঞ্চলিক ১৭টি কেন্দ্র
  2. জাতীয় ১০টি প্রশ্ন

আঞ্চলিক · যশোর

১০টির মধ্যে ০টি পেরেছ
  1. ১

    একটি রাস্তায় শুধু রিক্সা আর গাড়ি চলে। ঐ রাস্তায় থাকা যানবাহনগুলোর মোট চাকার সংখ্যা 17। সেখানে কতগুলো রিক্সা আছে?

    সংখ্যাতত্ত্ব · পাটিগণিত
  2. ২

    যে সংখ্যাকে উলটো করে লিখলেও সেটি একই থাকে তাকে টামটা সংখ্যা বলে। 33, 23432, 191 এগুলো টামটা সংখ্যার উদাহরণ। 2012 এর চেয়ে বড় ক্ষুদ্রতম টামটা সংখ্যাটি কত?

    সংখ্যাতত্ত্ব
  3. ৩

    একটি তিন অঙ্কের সংখ্যাকে কে 1001 দিয়ে গুণ করলে গুণফল যে চারটি মৌলিক দ্বারা বিভাজ্য হয় তাদের যোগফল 132। তিন অংকের এমন সংখ্যাগুলোর মাঝে সবচেয়ে ছোট সংখ্যাটি কত?

    সংখ্যাতত্ত্ব
  4. ৪

    চিত্রে, প্রত্যেক বৃত্তের ভেতর লেখা সংখ্যাটি বৃত্তটির ব্যাসার্ধ নির্দেশ করে। কালো রঙের অংশটির ক্ষেত্রফলকে nπn\pi আকারে লেখা যায়। nn এর মান কত?

    জ্যামিতি
  5. ৫

    একটি গোল টেবিলকে ঘিরে 2012 জন লোক বসে আছে। প্রত্যেকেই দেখলো যে তার দুই পাশে থাকা দুজন লোকের মাঝে একজনের জামার রং তার জামার রঙের সাথে মিলে যায়, কিন্তু অন্যজনের জামার রঙ ভিন্ন। ঐ টেবিলে কতগুলো ভিন্ন ভিন্ন রঙের জামা পড়া লোক বসেছিল?

    কম্বিনেটরিক্স · যুক্তি
  6. ৬

    △ABC\triangle ABC এর BB শীর্ষ হতে ACAC এর সমান্তরাল করে BEBE রেখাংশ অঙ্কন করা হলো যেন BE=BCBE = BC হয়। CC বিন্দু থেকে ABAB এর সমান্তরাল করে CDCD রেখাংশ অঙ্কন করা হলো যেন CD=ACCD = AC হয়। DD এবং EE, ACAC এর ভিন্ন ভিন্ন পাশে অবস্থান করে। C,D,EC, D, E সমরেখ হলে ∠ADC−14∠ACB\angle ADC - \frac{1}{4}\angle ACB এর মান কত?

    জ্যামিতি
  7. ৭

    AA বিন্দু থেকে XYXY রেখার উপরে a,b,c,da, b, c, d চারটি রেখাংশ টানা হলো। এরা XYXY রেখার সাথে যথাক্রমে 60, 70, 120 এবং 140 ডিগ্রি করে কোণ উৎপন্ন করে। এই চারটি রেখাংশের মাঝে ক্ষুদ্রতম রেখাংশের দৈর্ঘ্য কত? [চিত্র আঁকার সময় YY বিন্দু XX এর ডানে থাকবে, কোণ মাপার সময় XX থেকে YY এর দিকে মাপতে হবে]

    জ্যামিতি
  8. ৮

    1,2,3,…k1, 2, 3, \dots k ধারার সংখ্যাগুলার মাঝে তোমাকে এমনভাবে ‘++’ কিংবা ‘−-’ চিহ্ন বসাতে হবে যেন সবগুলো সংখ্যার মিলিত যোগফল শূন্য হয়। (যেমন kk এর মান যদি 4 হয় তাহলে তুমি কাজটা করতে পারোঃ 1−2−3+4=01 - 2 - 3 + 4 = 0) 2001 থেকে 2100 এর মধ্যে kk এর এমন কতগুলো মান রয়েছে যাদের জন্য এই কাজটা করা যেতে পারে?

    কম্বিনেটরিক্স · সংখ্যাতত্ত্ব
  9. ৯

    একটি দোকানে চকলেট বিক্রি করা হয়। দোকানদার ঘোষণা দিল যে যদি কেউ ছয়টি থেকে শুরু করে দশটি পর্যন্ত চকলেট কেনে তাহলে প্রতিটি চকলেটের দাম সে 1 টাকা কমিয়ে রাখবে। যদি এগারোটি থেকে শুরু করে পনেরোটি পর্যন্ত চকলেট কেনে তাহলে প্রতিটি চকলেটের দাম সে আরো 1 টাকা কমিয়ে রাখবে। তবে দাম কমিয়ে রাখার ফলে কখনোই এমনটা ঘটবে না যে বেশি সংখ্যক চকলেট কিনতে যে পরিমাণ খরচ হচ্ছে, কম পরিমাণ চকলেট কিনতে তার সমান বা তার চেয়ে বেশি টাকা খরচ হচ্ছে। যদি তুমি ঐ দোকান থেকে তিনটি চকলেট কেনো তাহলে তোমাকে সর্বনিম্ন কত টাকা খরচ করতে হবে?

    বীজগণিত · পাটিগণিত
  10. ১০

    1,10,11,100,101…1, 10, 11, 100, 101 \dots এই ধারায় কতগুলো সংখ্যার পরে 100001 পাওয়া যাবে?

    সংখ্যাতত্ত্ব
১ নম্বর থেকে শুরু করো

১৭টি কেন্দ্রে ১৩টি আলাদা প্রশ্নপত্র ছিল। একই প্রশ্নপত্রের কেন্দ্রগুলো একসাথে দেখানো হয়েছে।