২০১১

৪৮টি প্রশ্ন · ২টি ধাপের ১টি পাওয়া গেছে

  1. আঞ্চলিক ৫টি কেন্দ্র
  2. জাতীয় পাওয়া যায়নি

জাতীয় পর্ব হয়েছিল, কিন্তু এর প্রশ্নপত্র আমরা এখনো খুঁজে পাইনি।

আঞ্চলিক · বরিশাল

১০টির মধ্যে ০টি পেরেছ
  1. ১

    একটা সারিতে একটি কমলার বামপাশে 5 টি আম এবং একটি আপেলের ডানপাশে 12 টি আনারস আছে। আপেলটিকে কমলার ঠিক ডানপাশে রাখা হয়েছে। ঐ সারিতে মোট কতটি ফল আছে?

    যুক্তি · পাটিগণিত
  2. ২

    তোমার কাছে 5 টি সংখ্যা আছে। এদের গুণফল 30। তোমাকে আরও একটি সংখ্যা দেওয়া হল। আগের সংখ্যাগুলোর সাথে এটি গুণ করায় গুণফল হল 1। তোমাকে নতুন যে সংখ্যাটা দেওয়া হয়েছিল সেটি কত ছিল?

    পাটিগণিত
  3. ৩

    একটি সিনেমায় বকুল খান নিতু বিশ্বাসকে বলল, “আমি তোমাকে ভালবাসি”। এই বাক্যের শব্দগুলোকে উলটে পালটে আরও কত ভাবে কথাটা বলা যেত?

    কম্বিনেটরিক্স
  4. ৪

    একশটি 3 এর যোগফল থেকে 101 বিয়োগ করলে বিয়োগফল কত হবে?

    পাটিগণিত
  5. ৫

    দুটি ভিন্ন সংখ্যা aa ও bb এর জন্য 13=ba=a18\frac{1}{3} = \frac{b}{a} = \frac{a}{18} হলে a−ba - b এর মান নির্ণয় কর।

    বীজগণিত
  6. ৬

    বাবুল, মদন ও হাবলু একটি পাউরুটির যথাক্রমে 7/237/23, 7/247/24, 7/257/25 অংশ এবং টাবলু বাকি অংশ খেল। সবচেয়ে বেশি কে খেল?

    পাটিগণিত
  7. ৭

    যদি 101×11=1111101\times 11=1111, 1001×11=110111001\times 11=11011, 10001×11=11001110001\times 11=110011 হয়, তাহলে 1000001×111000001\times 11 এর মান কত হবে?

    পাটিগণিত
  8. ৮

    দুটি সংখ্যার গসাগু 1 এবং লসাগু 23। সংখ্যাদুটির যোগফল কত?

    সংখ্যাতত্ত্ব
  9. ৯

    পঁচিশটি মৌলিক সংখ্যার যোগফল হলে 1060। এদের মাঝে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যাটির পরের মৌলিক সংখ্যাটি কত?

    সংখ্যাতত্ত্ব
  10. ১০

    পনেরটি সংখ্যার গড় 18, ঐ সংখ্যাগুলোর সাথে আরও একটি সংখ্যা যোগ করলে গড় বেড়ে প্রথম পনেরটি সংখ্যার যোগফলের সমান হয়। পরে যোগ করা সংখ্যাটি কত?

    পাটিগণিত
১ নম্বর থেকে শুরু করো