২০০৯

৭৭টি প্রশ্ন

  1. আঞ্চলিক ১৩টি কেন্দ্র
  2. বিভাগীয় ১২টি প্রশ্ন
  3. জাতীয় ১১টি প্রশ্ন

আঞ্চলিক · বগুড়া

১২টির মধ্যে ০টি পেরেছ
  1. ১

    7, 24 ও 25 বাহু বিশিষ্ট ত্রিভুজের ক্ষেত্রফল কতো?

    জ্যামিতি
  2. ২

    দুইটি ধনাত্মক পূর্ণসংখ্যার বর্গের পার্থক্য 232 এবং তাদের অন্তর ন্যূনতম। বড় সংখ্যাটি কতো?

    সংখ্যাতত্ত্ব
  3. ৩

    x2−63x+kx^2 - 63x + k এই দ্বিঘাত সমীকরণের মূল হলো দুটি মৌলিক সংখ্যা। kk এর মান কতো?

    বীজগণিত · সংখ্যাতত্ত্ব
  4. ৪

    একটি প্রতিযোগিতায় মোট 20টি প্রশ্ন ছিল। তানভির প্রত্যেক শুদ্ধ উত্তরের জন্য পেয়েছে ৪ পয়েন্ট কিন্তু প্রতিটি ভুল উত্তরের জন্য তার 5 পয়েন্ট কাটা গেছে। যে প্রশ্নগুলোর জবাব দেওয়া হয়নি মোট নম্বরের বেলায় সেগুলোর কোন অবদান নেই। তানভির যদি মোট ১৩ নম্বর পেয়ে থাকে তাহলে কতটি প্রশ্নের সে সমাধান করতে পারে নি।

    সংখ্যাতত্ত্ব · বীজগণিত
  5. ৫

    একটি সুষম হেক্সাগণের মধ্যে ৩ ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অন্তর্লিখিত। হেক্সাগণের ক্ষেত্রফল x3x\sqrt{3} হলে xx এর মান নির্ণয় করো।

    জ্যামিতি
  6. ৬

    গণনা করো 7+43−7−43\sqrt{7 + 4\sqrt{3}} - \sqrt{7 - 4\sqrt{3}}

    বীজগণিত
  7. ৭

    পূর্ণসংখ্যা (113)∗(7b)(11^3) * (7^b) মাত্র 20টি পূর্ণসংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য। bb-এর মান কতো?

    সংখ্যাতত্ত্ব
  8. ৮

    চারটি ভিন্ন ভিন্ন ধনাত্মক পূর্ণসংখ্যার যোগফল 125। এর প্রথমটির সঙ্গে চার যোগ করা হয়, দ্বিতীয়টি থেকে চার বাদ দেওয়া হয়, তৃতীয়টিকে চারগুণ বাড়ানো হয় আর চতুর্থটিকে চার দিয়ে ভাগ করা হয় তাহলে একই সংখ্যা পাওয়া যায়। প্রথম চারটি সংখ্যা বের করো।

    বীজগণিত · পাটিগণিত
  9. ৯

    পূর্ণ সংখ্যায় সমাধান করো : x+y2=1x+y^2=1, x2+y3=1x^2+y^3=1

    সংখ্যাতত্ত্ব · বীজগণিত
  10. ১০

    ABCDABCD একটি আয়তক্ষেত্র। এর AB=2AB=2 ও BC=1BC=1। PP এর অভ্যন্তরে একটি বিন্দু যে ∠APB=75∘\angle APB=75^\circ। ত্রিভুজ ABPABP ও ত্রিভুজ CDPCDP এর মোট ক্ষেত্রফল বের করো।

    জ্যামিতি
  11. ১১

    দুইটি সমকেন্দ্রিক বৃত্তের একটি বড় এবং অপরটি ছোট। ছোট বৃত্তের ব্যাসার্ধ 8 একক। দুই বৃত্তের মধ্যবর্তী (ছোট বৃত্তের বাইরে কিন্তু বড়ো বৃত্তের ভিতরে) স্থানের ক্ষেত্রফল ছোট বৃত্তের ক্ষেত্রফলের 17 গুন। বড়ো বৃত্তের ব্যাসার্ধ কতো? উত্তর হলো y2y\sqrt{2}। yy এর মান বের কর।

    জ্যামিতি
  12. ১২

    একটি দ্বীপের বাসিন্দারা তিনবারের মধ্যে একবার সত্য কথা বলে। তাদের মিথ্যা কথা বলার সম্ভাবনা 2/32/3। কোন একদিন একজন বাসিন্দা একটি বক্তব্য দেওয়ার পর অন্য একজন সঙ্গে সঙ্গে বক্তব্যটি সত্য বলে অভিমত দিল। প্রথম বাসিন্দার বক্তব্য সত্য হওয়ার সম্ভাবনা কতো?

    কম্বিনেটরিক্স · যুক্তি
১ নম্বর থেকে শুরু করো

১৩টি কেন্দ্রে ৪টি আলাদা প্রশ্নপত্র ছিল। একই প্রশ্নপত্রের কেন্দ্রগুলো একসাথে দেখানো হয়েছে।