২০০৯

৭৭টি প্রশ্ন

  1. আঞ্চলিক ১৩টি কেন্দ্র
  2. বিভাগীয় ১২টি প্রশ্ন
  3. জাতীয় ১১টি প্রশ্ন

প্রশ্নগুলো

১১টির মধ্যে ০টি পেরেছ
  1. ১

    একটি ঘরে জন রাজনীতিবিদ বসে আছেন। এদের প্রত্যেকে হয় সৎ অথবা দুর্নীতিবাজ। তবে, কমপক্ষে একজন সৎ। আবার যেকোন দুইজনের মধ্যে একজন অসৎ। রাজনীতিবিদদের মধ্যে কতোজন সৎ আর কতোজন দুর্নীতিবাজ?

    যুক্তি
  2. ২

    পূর্ণসংখ্যায় সমাধান নির্ণয় কর x22+5y=7\frac{x^2}{2} + \frac{5}{y} = 7

    সংখ্যাতত্ত্ব · বীজগণিত
  3. ৩

    ABCABC একটি সূক্ষ্মকোণী ত্রিভুজ। ∠BAC\angle BAC এর সমদ্বিখন্ডক, BB বিন্দু থেকে ACAC বাহুর উপর অংকিত লম্ব এবং ABAB বাহুর লম্বদ্বিখন্ডক একইবিন্দুতে ছেদ করে। ∠BAC\angle BAC-এর মান নির্ণয় করো।

    জ্যামিতি
  4. ৪

    ABCABC একটি সূক্ষ্মকোণী ত্রিভুজ এবং MM ত্রিভুজের পরিকেন্দ্র। ত্রিভুজের অভ্যন্তরে PP বিন্দু নির্ণয় করো যা নিচের শর্তাবলীকে পূরণ করে 1≤∠APB∠ACB≤2,1≤∠BPC∠BAC≤2,1≤∠CPA∠CBA≤21 \le \frac{\angle APB}{\angle ACB} \le 2, 1 \le \frac{\angle BPC}{\angle BAC} \le 2, 1 \le \frac{\angle CPA}{\angle CBA} \le 2

    জ্যামিতি
  5. ৫

    ABCABC ত্রিভুজে ∠A=90∘\angle A = 90^\circ। BCBCএর মধ্যবিন্দু MM। ACAC এর উপর DD বিন্দু এমনভাবে নেওয়া হল যাতে AD=AMAD = AM হয়। AMCAMC ও BDCBDC ত্রিভুজের পরিবৃত্ত দুইটি পরস্পরকে CC ও PP বিন্দুতে ছেদ করে। (∠ACB(\angle ACB ও ∠PCB)\angle PCB) –এর অনুপাত বের করো।

    জ্যামিতি
  6. ৬

    40 জন মুভার্স {গণিত অলিম্পিয়াড স্বেচ্ছাসেবক} বৃত্তাকারে বসে আছে। মুনির হাসান তাদের মধ্য থেকে 3জনকে দৈবচয়নে (নির্বিচার) নির্বাচিত করেছে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে সহায়তা করার জন্য। কতোভাবে স্বেচ্ছাসেবকদের বাছাই করা যাবে, যাতে ঐ 3জনের মধ্যে কমপক্ষে দুইজন বাছাই-এর আগে পাশাপাশি বসেছিল?

    কম্বিনেটরিক্স
  7. ৭

    1 ও 0 পরপর থাকে এরকম সিকোয়েন্সের উদাহরণ হলো N=1010101N = 1010101 এবং এখানে NN-এর বৈশিষ্ট্য হলো 99N=9999999999N = 99999999। এখন, কতোগুলো মৌলিক সংখ্যা আছে যেগুলোকে এরকম 1 ও 0 -এর পরপর সিকোয়েন্স আকারে লেখা যাবে যেখানে প্রথম ও শেষ অঙ্ক হবে 1?

    সংখ্যাতত্ত্ব
  8. ৮

    AA ক্ষেত্রটি xx অক্ষ, y=x2y = \frac{x}{2} সরলরেখা ও x29+y2=1\frac{x^2}{9} + y^2 = 1 উপবৃত্ত দ্বারা সীমাবদ্ধ। BB ক্ষেত্রটি yy-অক্ষ, y=mxy = mx সরলরেখা ও x29+y2=1\frac{x^2}{9} + y^2 = 1 উপবৃত্ত দ্বারা সীমাবদ্ধ। mm –এর কোন মানের জন্য AA ও BB –এর ক্ষেত্রফল সমান হবে?

    জ্যামিতি
  9. ৯

    একটি n×nn \times n দাবাবোর্ডের প্রতিটি বর্গ হয় লাল অথবা সবুজ। বোর্ডটিকে এমনভাবে রং করা হয়েছে যে, যেকোন 2×22 \times 2 ব্লকের সংলগ্ন বর্গের মধ্যে ঠিক 2টি সবুজ ও ঠিক 2টি লাল বর্গ রয়েছে। কতোভাবে এই দাবা বোর্ডটিকে রং করা যাবে। লক্ষ করো যে, 2×22 \times 2 দাবাবোর্ডের জন্য সংখ্যাটি হচ্ছে 6 এবং 3×33 \times 3 বোর্ডের বেলায় মোট উপায় হলো 14 যা 232^3 থেকে বড়।

    কম্বিনেটরিক্স
  10. ১০

    সূক্ষ্মকোণী ABCABC ত্রিভুজের লম্বকেন্দ্র HH। ত্রিভুজটির পরিবৃত্তের কেন্দ্র KK এবং ব্যাসার্ধ R=1R = 1। HKHK এবং BCBC রেখার ছেদবিন্দু DD। দেওয়া আছে, DK.(DK−DH)=1DK.(DK - DH) = 1। ABHCABHC ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো।

    জ্যামিতি
  11. ১১

    SS এর মান নির্ণয় করো যেখানে

    ∑m=1∞∑n=1∞m2n3m(n3m+m3n)\sum_{m=1}^{\infty} \sum_{n=1}^{\infty} \frac{m^2 n}{3^m (n 3^m + m 3^n)}

    বীজগণিত
১ নম্বর থেকে শুরু করো