২০০৬

৭৯টি প্রশ্ন

  1. বিভাগীয় ১০টি কেন্দ্র
  2. জাতীয় ১০টি প্রশ্ন

বিভাগীয় · রাঙামাটি

১৭টির মধ্যে ০টি পেরেছ
  1. ১

    এক পরিবারে বেশ ক’জন ছেলে ও মেয়ে। ঐ পরিবারে ছেলেদের প্রত্যেকের যতজন ভাই ততজন বোন। কিন্তু বোনদের প্রত্যেকের যতজন বোন তার দ্বিগুন ভাই। ঐ পরিবারের ভাই এবং বোনের সংখ্যা কত?

    বীজগণিত · যুক্তি
  2. ২

    কোন চারটি পর পর বেজোড় সংখ্যাকে যোগ করলে যোগফল হবে 40?

    পাটিগণিত · বীজগণিত
  3. ৩

    তোমার কাছে 18টি পেন্সিল ছিল। 5টি তুমি নিজের জন্য রেখে তোমার বোনকে 3টি দিলে। বাকীগুলো তোমার দুই বন্ধুকে সমানভাগে ভাগ করে দিলে। তোমার কাছে কয়টি পেন্সিল আছে?

    যুক্তি · পাটিগণিত
  4. ৪

    সরল কর- 0.1×0.2×0.3×0.4×0.5×0.6×0.0=?0.1 \times 0.2 \times 0.3 \times 0.4 \times 0.5 \times 0.6 \times 0.0 = ?

    পাটিগণিত
  5. ৫

    কোনটি মৌলিক সংখ্যা নয় ? 1, 2, 3, 7, 11 and 29.

    সংখ্যাতত্ত্ব
  6. ৬

    নিচের সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে বড়ো জোড় সংখ্যা কোনটি? 231, 342, 432

    পাটিগণিত
  7. ৭

    একটি কোণের মান 51 ডিগ্রী। ঐ কোণের সম্পূরক কোণের মান কত ডিগ্রী?

    জ্যামিতি
  8. ৮

    কোন্ সংখ্যা এর অংকগুলোর যোগফলের ছয়গুন?

    সংখ্যাতত্ত্ব
  9. ৯

    চার অংকের বৃহত্তম সংখ্যা ও তিন অংকের ক্ষুদ্রতম সংখ্যার মধ্যে পার্থক্য কত?

    পাটিগণিত
  10. ১০

    4, 5 ও 7 দ্বারা 600-এর চেয়ে বড়ো কতোগুলো সংখ্যা তৈরি করা যাবে, যেখানে একটি অংক একাধিকবার ব্যবহার করা যাবে না?

    কম্বিনেটরিক্স
  11. ১১

    1200 প্রতিযোগী গণিত অলিম্পিয়াডে অংশ নিয়েছে। এদের মোট 40%40\% সোনা, রূপা বা ব্রোঞ্জের মেডেল পেয়েছে। ব্রোঞ্জের মেডেলের সংখ্যা সোনার মেডেলের সংখ্যার তিনগুন আর রূপার মেডেলের সংখ্যা সোনার মেডেলের সংখ্যার দ্বিগুন। ব্রোঞ্জের মেডেলের সংখ্যা কত?

    পাটিগণিত · বীজগণিত
  12. ১২

    নিচের কোন সংখ্যাকে 5 দিয়ে গুন করলে গুনফল একটি জোড় সংখ্যা হবে? 15, 26, 31, 45

    সংখ্যাতত্ত্ব
  13. ১৩

    একটি কলম ও একটি পেন্সিল রাবার তোমার দুই বন্ধুর মধ্যে তুমি কতো ভিন্নভাবে বিতরণ করতে পারবে?

    কম্বিনেটরিক্স
  14. ১৪

    16 এবং 24 -এর ল.সা.গু ও গ.সা.গু-এর গুনফল কত?

    সংখ্যাতত্ত্ব
  15. ১৫

    অংকে লিখ ঃ এগারো কোটি এগারো।

    পাটিগণিত
  16. ১৬

    মোবাইল গ্রামের বাসিন্দারা নিজেদের বলে মোবিলিয়ান। সেখানে এখন মোবাইলের প্রচলন খুব বেড়েছে। ১৭ নভেম্বর ঐ গ্রামের 10 জনের মোবাইল ফোন ছিল। পরের দিনগুলোতে প্রতিদিনই আগের দিনের চেয়ে দ্বিগুন সংখ্যক মোবিলিয়ানের মোবাইল হয়েছে। কত তারিখ শেষে ঐ গ্রামের কমপক্ষে 20000 লোকের মোবাইল ছিল?

    পাটিগণিত
  17. ১৭

    8টি সংখ্যার গড় 42। ওখান থেকে 231 বাদ দেওয়া হল। অবশিষ্ট সংখ্যার গড় কত কমে যাবে?

    পাটিগণিত
১ নম্বর থেকে শুরু করো

১০টি কেন্দ্রে ৪টি আলাদা প্রশ্নপত্র ছিল। একই প্রশ্নপত্রের কেন্দ্রগুলো একসাথে দেখানো হয়েছে।