২০০৬

৬৫টি প্রশ্ন

  1. বিভাগীয় ১০টি কেন্দ্র
  2. জাতীয় ১১টি প্রশ্ন

বিভাগীয় · বগুড়া

১৭টির মধ্যে ০টি পেরেছ
  1. ১

    একটি সেটকে এভাবে সংজ্ঞায়িত করা হয়েছে। (a,b)(a,b) এই সেটের একটি উপাদান হবে যদি aa ও bb ধনাত্মক পূর্ণসংখ্যা হয় এবং b=(153−a)/5b = (153 - a)/5 হয়। এই সেটে মোট কতটি উপাদান রয়েছে?

    সংখ্যাতত্ত্ব
  2. ২

    y2+by−9=0y^2 + by - 9 = 0 ই সমীকরণের একটি মূল −3-3 হলে অপর মূল কত?

    বীজগণিত
  3. ৩

    একটি 21ইঞ্চি×\times18 ইঞ্চি আয়তকার টিনের প্লেটের প্রত্যেক কোণা থেকে 4ইঞ্চি মাপের বর্গাকার অংশ কেটে নেওয়া হল। তারপর এর সাইডগুলোকে ভাঁজ করে একটি খোলা আয়তকার বাক্স বানানো হল। বাক্সের আয়তন কত?

    জ্যামিতি
  4. ৪

    দশমিক পদ্ধতিতে 64=12966^4 = 1296। 6-ভিত্তির সংখ্যা হিসাবে 1295-কে প্রকাশ কর।

    সংখ্যাতত্ত্ব
  5. ৫

    নিচের ধারার 50-তম পদ কতো? 0,3,8,15,24,35,48,63,…0, 3, 8, 15, 24, 35, 48, 63, \dots

    বীজগণিত
  6. ৬

    570-তম বেজোড় স্বাভাবিক সংখ্যা থেকে 190-তম জোড় স্বাভাবিক সংখ্যা বিয়োগ করে বিয়োগফল পাওয়া গেল zz। zz-এর মান কতো?

    বীজগণিত · পাটিগণিত
  7. ৭

    একটি সমদ্বিবাহু স্থূলকোনী ত্রিভজের স্থূলকোনকে দ্বিখন্ডিত করায় উৎপন্ন কোনদ্বয়ের প্রত্যেকটি ভূমি সংলগ্ন কোনের চেয়ে 52 ডিগ্রী বড়ো। স্থূলকোনের মান কতো ডিগ্রী?

    জ্যামিতি
  8. ৮

    সমাধান কর xxxx…=12\sqrt{x\sqrt{x\sqrt{x\sqrt{x\dots}}}} = 12

    বীজগণিত
  9. ৯

    গণনা কর 2005200420032−2(200520042000)2+2005200419972200520042003^2 - 2(200520042000)^2 + 200520041997^2

    বীজগণিত
  10. ১০

    একটি ত্রিভুজের তিনটি বাহু যথাক্রমে 5 cm, 5 cm ও 6 cm। একই ক্ষেত্রফল বিশিষ্ট অপর একটি ত্রিভূজের বাহুগুলো যথাক্রমে 5 cm , 5 cm ও xx cm, xx-এর মান যেখানে 6 ভিন্ন অন্য একটি পূর্ণ সংখ্যা। xx-এর মান কতো?

    জ্যামিতি
  11. ১১

    ত্রিশার বয়স তার বাবার বয়সের ছয়ভাগের একভাগ। ওর বাবার বয়সকে 2,3,4,6 ও 8 দ্বারা ভাগ করলে প্রতিবারই 1 বছর অবশিষ্ট থাকে, কিন্তু 5 দ্বারা ভাগ করলে কিছুই অবশিষ্ট থাকে না। ত্রিশার বয়স কত?

    সংখ্যাতত্ত্ব · পাটিগণিত
  12. ১২

    একটি দাবা টুর্নামেন্টে মোট 64 জন প্রতিযোগী অংশ নিয়েছে। নিয়ম হলো যে হারবে সে বাদ যাবে। যদি কোনো খেলা ড্র না হয় তাহলে চ্যাম্পিয়ন নির্ধারণ করতে মোট কতটি খেলার আয়োজন করতে হবে?

    কম্বিনেটরিক্স · যুক্তি
  13. ১৩

    x=99x=99 হলে x4+4x3+6x2+4x+1x^4+4x^3+6x^2+4x+1-এর মান কত?

    বীজগণিত
  14. ১৪

    একটি ধারা তৈরি করা হল। এর প্রথম পদ 1 এবং দ্বিতীয় পদ 2। এর পর পরবর্তী সব পদ হল পূর্ববর্তী দু’ট পদের গুনফল। এই ধারার 13- তম পদের মান কত?

    বীজগণিত · সংখ্যাতত্ত্ব
  15. ১৫

    মান কত? (611+611+611+611+611+611)1/4(6^{11} +6^{11} +6^{11} +6^{11} +6^{11} +6^{11} )^{1/4}?

    বীজগণিত · পাটিগণিত
  16. ১৬

    ABCABC ত্রিভূজের ∠B\angle B ও ∠C\angle C-এর সমদ্বিখন্ডক ACAC ও ABAB কে যথাক্রমে DD ও EE বিন্দুতে ছেদ করেছে। সমদ্বিখন্ডকদ্বয় আবার II বিন্দুতে পরস্পরকে ছেদ করে। যদি চতুর্ভূজ IDAEIDAE বৃত্তস্থ হয়, তবে কোন AA-এর মান কত?

    জ্যামিতি
  17. ১৭

    চিত্রে BD=CDBD=CD, BC=12BC=12, ∠A=90∘\angle A=90^\circ ও ADCADC ত্রিভূজের ক্ষেত্রফল=14=14। ABCABC ত্রিভূজের ক্ষেত্রফল কত?

    জ্যামিতি
১ নম্বর থেকে শুরু করো

১০টি কেন্দ্রে ৩টি আলাদা প্রশ্নপত্র ছিল। একই প্রশ্নপত্রের কেন্দ্রগুলো একসাথে দেখানো হয়েছে।