২০০৪

১০টি প্রশ্ন

  1. জাতীয় ১০টি প্রশ্ন

প্রশ্নগুলো

১০টির মধ্যে ০টি পেরেছ
  1. ১

    একটি চৌবাচ্চায় একটি নির্দিষ্ট পরিমান পানি রয়েছে। ঐ চৌবাচ্চায় তিনটি পাইপ যুক্ত আছে; ১ম পাইপটি দিয়ে প্রতিঘণ্টায় ঐ নির্দিষ্ট পরিমান পানির 5%5\% ঢুকতে পারে এবং ২য় ও ৩য় পাইপের প্রতিটি দিয়ে প্রতিঘণ্টায় ঐ নির্দিষ্ট পরিমান পানির 3%3\% বের হয়ে যেতে পারে।

    (ক) ঐ নির্দিষ্ট পরিমান পানি থাকাবস্থায় ১ম ও ২য় পাইপটি একসাথে খুলে দিলে সম্পূর্ণ চৌবাচ্চাটি পূর্ণ হতে যদি 10 ঘণ্টা সময় লাগে তবে চৌবাচ্চাটির শতকরা কত ভাগ ঐ নির্দিষ্ট পরিমান পানিতে পূর্ণ আছে?

    (খ) ঐ নির্দিষ্ট পরিমান পানি থাকাবস্থায় ১ম ও ২য় পাইপটি একসাথে 5 ঘণ্টার জন্য খোলা রাখা হল। তারপর ৩য় পাইপটিও খুলে দেয়া হল। ৩য় পাইপটিও খুলে দেয়ার কত সময় পর সম্পূর্ণ চৌবাচ্চাটি খালি হয়ে যাবে?

    পাটিগণিত
  2. ২

    একটি আয়তকার ক্ষেত্রের ভিতরে চারপাশে 2 ফুট প্রশস্ত একটি রাস্তা আছে যার ক্ষেত্রফল 1600 বর্গফুট।

    (a) ঐ আয়তক্ষেত্রের পরিসীমা বের কর।

    (b) ঐ আয়তক্ষেত্রের পরিসীমা বরাবর যেকোন একটি কৌণিক বিন্দু থেকে শুরু করে 1 ফুট অন্তর অন্তর চারা গাছ রোপন করা হল। অনুরূপ ভাবে রাস্তার অভ্যন্তরস্থ আয়তক্ষেত্রের পরিসীমা বরাবর যেকোন একটি কৌণিক বিন্দু থেকে শুরু করে 1 ফুট অন্তর অন্তর চারা গাছ রোপন করা হল। মোট কতগুলো চারাগাছ রোপন করা যাবে?

    জ্যামিতি · পাটিগণিত
  3. ৩

    দুটো ট্রেনের বেগের পার্থক্য ঘণ্টায় 10 কি মি; ধীর গতিসম্পন্ন টেনটি একটি ষ্টেশন থেকে ছেড়ে 160 কি মি অতিক্রম করার পর দ্রুতগতি সম্পন্ন ট্রেনটি সমান্তরাল লইনে একই ষ্টেশন থেকে ছেড়ে প্রথম ট্রেনের 1 ঘণ্টা আগেই গন্তব্য ষ্টেশনে পৌছে গেল। কিন্তু ধীর গতিসম্পন্ন ট্রেনটি 120 কি মি অতিক্রম করার পর দ্রুতগতি সম্পন্ন ট্রেনটি সমান্তরাল লইনে একই ষ্টেশন থেকে ছেড়ে প্রথম ট্রেনের 2 ঘণ্টা আগেই গন্তব্য ষ্টেশনে পৌছাতে পারে। ট্রেন দুটোর বেগ এবং ষ্টেশনদুটোর মধ্যবর্তী দূরত্ব কত?

    বীজগণিত · পাটিগণিত
  4. ৪

    পাঁচ অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 18 এবং 24 দিয়ে ভাগ করলে যথাক্রমে 5 এবং 11 অবশিষ্ট থাকবে?

    সংখ্যাতত্ত্ব
  5. ৫

    একজন কৃষকের চারটি জমি আছে যেগুলোর ক্ষেত্রফলের অনুপাত ১ম:২য়:৩য়:৪র্থ =2:3:4:7= 2:3:4:7. ঐ কৃষক ১ম, ২য় এবং ৩য় জমিতে যথাক্রমে ক্ষেত্রফলের 4:14:1, 2:32:3 এবং 3:23:2 অনুপাতে ধান এবং পাট আবাদ করল; ৪র্থ জমির সম্পূর্ণটাতেই ধান আবাদ করল। সবগুলো জমি একসাথে বিবেচনা করলে ধান এবং পাট আবাদকৃত জমির ক্ষেত্রফলের আনুপাত কত?

    পাটিগণিত
  6. ৬

    x=5x = 5, 2x−3y+4=02x - 3y + 4 = 0, এবং x+2y+1=0x + 2y + 1 = 0 রেখাত্রয় যে ত্রিভুজ গঠন করে তার ক্ষেত্রফল বের কর।

    জ্যামিতি · বীজগণিত
  7. ৭

    (a) নিচের সমীকরণটির বামপক্ষকে উৎপাদকে বিশ্লেষণ করে তার পর সমীকরণটির সমাধান কর: (x2−4x)2+7(x2−4x)+12=0(x^2 - 4x)^2 + 7(x^2 - 4x) + 12 = 0 (b) নিচের সমীকরণদ্বয়ের সমাধান যদি থাকে তবে তা বের কর:

    (i) 63−x+2xx−3=5\frac{6}{3 - x} + \frac{2x}{x - 3} = 5 (ii) x−3=4x−5\sqrt{x - 3} = \sqrt{4x - 5}

    বীজগণিত
  8. ৮

    5 ফুট ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের কেন্দ্র OO থেকে 3 ফুট দূরে অবস্থিত একটি জ্যায়ের প্রান্তবিন্দু হল AA এবং BB; তাহলে (a) ত্রিভুজ OABOAB এর ক্ষেত্রফল কত? (b) OAOA, OBOB এবং বৃত্তচাপ ABAB দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত?

    জ্যামিতি
  9. ৯

    4সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের কেন্দ্র OO থেকে পরস্পর লম্বভাবে দুটো ব্যাসার্ধ OPOP এবং OQOQ নেয়া হল। PP এবং QQ বিন্দুতে অঙ্কিত স্পর্শকদ্বয় AA বিন্দুতে মিলিত হল। OO বিন্দুগামী PQPQ এর সমান্তরাল রেখা স্পর্শকদ্বয়কে BB এবং CC বিন্দুতে ছেদ করে। ABCABC ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ বের কর।

    জ্যামিতি
  10. ১০

    একটি 10মি×8মি\text{10মি} \times \text{8মি} আয়তকার ক্ষেত্রের কেন্দ্রে 5মি উচ্চতা বিশিষ্ট একটি খুঁটি খাড়াভাবে পোঁতা হল এবং চারটি কৌণিক বিন্দুতে 2মি উচ্চতা বিশিষ্ট খুঁটি খাড়াভাবে পোঁতা হল; কেন্দ্রে অবস্থিত খুঁটির উপরিভাগ থেকে চারটি কৌণিক বিন্দুতে অবস্থিত খুঁটির উপরিভাগ পর্যন্ত রশি বাঁধা হল। আবার কৌণিক বিন্দুতে অবস্থিত খুঁটির উপরিভাগ পরস্পরের সাথে রশি দিয়ে যুক্ত করা হল। (ক) মোট কত মিটার রশির প্রয়োজন? (খ) ভূমি থেকে সর্বোচ্চ বিন্দু পর্যন্ত কাপড় দিয়ে মোড়াতে কত কাপড় লাগবে? (গ) কাপড় দিয়ে মোড়ানোর পর উৎপন্ন তাবুটির আয়তন কত?

    জ্যামিতি
১ নম্বর থেকে শুরু করো