২০২৪

১১০টি প্রশ্ন · ৩টি ধাপের ২টি পাওয়া গেছে

  1. বাছাই পাওয়া যায়নি
  2. আঞ্চলিক ১৮টি কেন্দ্র
  3. জাতীয় ৮টি প্রশ্ন

বাছাই পর্ব হয়েছিল, কিন্তু এর প্রশ্নপত্র আমরা এখনো খুঁজে পাইনি।

আঞ্চলিক · সিলেট

৮টির মধ্যে ০টি পেরেছ
  1. ১

    3 অঙ্কবিশিষ্ট একটি সংখ্যার সামনে ‘6’ অঙ্কটি লেখা হল। নতুন 4 অঙ্কের সংখ্যাটির দ্বিগুণ, প্রথম সংখ্যাটির 50 গুণ হলে, 3 অঙ্কবিশিষ্ট সংখ্যাটি নির্ণয় করো।

    সংখ্যাতত্ত্ব · বীজগণিত
  2. ২

    △ABD\triangle ABD সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল 60, AB=8AB = 8 এবং CC যেকোনো বিন্দু। ABCDABCD ক্ষেত্রটির পরিসীমা পূর্ণসংখ্যায় সর্বনিম্ন কত হতে পারে?

    জ্যামিতি
  3. ৩

    একটি রুমে কিছু সংখ্যক মানুষ ছিলো যারা নিজেদের মধ্যে সবাই সবার সাথে করমর্দন করায় মোট করমর্দন সংখ্যা হয় 45। যদি রুমে আরও মানুষ প্রবেশ করে, তাহলে করমর্দনের সংখ্যা আগের 22 গুণ হয়। রুমে কতজন মানুষ প্রবেশ করতে হবে?

    কম্বিনেটরিক্স · বীজগণিত
  4. ৪

    একটি গাছের ডালগুলো অদ্ভুতভাবে বিভাজিত হচ্ছে। একদম শুরুতে গাছটিতে একটিমাত্র ডাল ছিলো। প্রথমবার বিভাজনে ডাল সংখ্যা দ্বিগুণ, তার পরেরবার বিভাজনে ডালসংখ্যা তিনগুণ- এভাবে ডালসংখ্যা ক্রমাগত দ্বিগুণ, তিনগুণ হচ্ছে। 2024 বার বিভাজন শেষে গাছটির প্রতিটা ডালে একটি করে পাতা গজালো। পাতার সংখ্যাকে aba^b আকারে লেখা যায় যেখানে a,ba, b পূর্ণসংখ্যা এবং 20<a<4020 < a < 40। a+ba + b এর মান নির্ণয় করো।

    সংখ্যাতত্ত্ব · বীজগণিত
  5. ৫

    (2+1)(22+1)(222+1)……(2210+1)+1=2n(2 + 1)(2^2 + 1)(2^{2^2} + 1) \dots \dots (2^{2^{10}} + 1) + 1 = 2^n হলে, nn এর মান নির্ণয় করো।

    বীজগণিত
  6. ৬

    ABCDABCD একটি রম্বস এবং BEDFBEDF একটি বর্গ। ∠ADC=120∘,AB=5\angle ADC = 120^\circ, AB = 5। গাঢ়কৃত অংশের ক্ষেত্রফলকে ab(c−d)\frac{a}{b}(\sqrt{c} - d) আকারে প্রকাশ করা যায়। ab+cdab + cd এর মান নির্ণয় করো। (যেখানে a,b,c,da, b, c, d পরস্পর সহমৌলিক সংখ্যা)

    জ্যামিতি
  7. ৭

    a55bc‾\overline{a55bc} সংখ্যাটি 8,98, 9 এবং 1111 দ্বারা বিভাজ্য, যেখানে a,b,ca, b, c তিনটি ভিন্ন ভিন্ন অংক। 2a+3b+4c2a + 3b + 4c এর মান নির্ণয় করো।

    সংখ্যাতত্ত্ব
  8. ৮

    এমন একটি ধনাত্মক পূর্ণসংখ্যা nn বিবেচনা করো যেনো n!n! হবে 22024,320242^{2024}, 3^{2024} ও 520245^{2024} দ্বারা নিঃশেষে বিভাজ্য সংখ্যাগুলোর মধ্যে সর্বনিম্ন। nn এর মান নির্ণয় করো। [ যেকোনো ধনাত্মক পূর্ণসংখ্যা kk এর জন্য, k!=1×2×3×4×⋯×(k−1)×kk! = 1 \times 2 \times 3 \times 4 \times \dots \times (k - 1) \times k ]

    সংখ্যাতত্ত্ব
১ নম্বর থেকে শুরু করো

১৮টি কেন্দ্রে ১১টি আলাদা প্রশ্নপত্র ছিল। একই প্রশ্নপত্রের কেন্দ্রগুলো একসাথে দেখানো হয়েছে।