২০২৪

১১০টি প্রশ্ন · ৩টি ধাপের ২টি পাওয়া গেছে

  1. বাছাই পাওয়া যায়নি
  2. আঞ্চলিক ১৮টি কেন্দ্র
  3. জাতীয় ৮টি প্রশ্ন

বাছাই পর্ব হয়েছিল, কিন্তু এর প্রশ্নপত্র আমরা এখনো খুঁজে পাইনি।

আঞ্চলিক · নারায়ণগঞ্জ

৮টির মধ্যে ০টি পেরেছ
  1. ১

    দুইটি মৌলিক সংখ্যার যোগফল 77। সংখ্যা দুইটির গুণফল কত?

    সংখ্যাতত্ত্ব
  2. ২

    xx ও yy দুইটি ধনাত্মক পূর্ণসংখ্যা। x×y=196x \times y = 196 এবং xx ও yy এর ল.সা.গু, সংখ্যা দুটির কোনোটির সমান নয়। x+yx + y এর সর্বোচ্চ মান নির্ণয় করো।

    সংখ্যাতত্ত্ব
  3. ৩

    ADCADC হলো BB কে কেন্দ্র করে BABA ব্যাসার্ধ নিয়ে আঁকা একটি বৃত্তচাপ। AECAEC হলো ACAC কে ব্যাস ধরে আঁকা অর্ধবৃত্ত। ∠ABC=90∘,AB=BC=4\angle ABC = 90^\circ, AB = BC = 4 হলে কালো অংশের ক্ষেত্রফল কত?

    জ্যামিতি
  4. ৪

    2023 বিশ্বকাপে বাংলাদেশের ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত সর্বমোট 213 রান করেন। অন্যদিকে তাওহিদ হৃদয় সর্বমোট 115 রান করেন। তানজিদ হাসান তামিম সর্বমোট 97 রান করেন। শান্ত 9 ম্যাচ, হৃদয় 5 ম্যাচ এবং তানজিদ 9 ম্যাচ খেলেন। বিশ্বকাপে বাংলাদেশ দল সর্বমোট 2125 রান করে। শান্ত, হৃদয় এবং তানজিদ মিলে দলের মোট রানের ab\frac{a}{b} অংশ করলে, a+7b−17a + 7b - 17 এর মান কত হবে?

    পাটিগণিত · সংখ্যাতত্ত্ব
  5. ৫

    একটা ঘড়ি অদ্ভুতভাবে নষ্ট হয়ে গেল। রাত এগারোটা বাজার পর প্রতিবার ঘন্টার কাঁটা একবার সম্পূর্ণ ঘুরে আসলে ঘড়ির গতি অর্ধেক হয়ে যায়। ঠিক যেই মুহূর্তে ঘড়িটার অবস্থা এমন হবে, যে এক মিনিট অতিবাহিত হতে 2024 মিনিটের বেশি সময় লাগবে, তখন ঘড়িতে কয়টা বাজবে?

    পাটিগণিত · যুক্তি
  6. ৬

    প্যালিনড্রোম সংখ্যা হলো সেসব সংখ্যা যাদের উল্টো করে লিখলেও একই থাকে – যেমন 2112 বা 66. তাহলে 1 থেকে 2024 পর্যন্ত কয়টি সংখ্যা আছে যে সংখ্যাগুলোর শেষে ঐ সংখ্যাগুলোর প্রথম অংকটি বসিয়ে তাদেরকে প্যালিনড্রোম সংখ্যা বানানো যায়? (যেমন 133 সংখ্যাটির প্রথম অংক 1 কে 133 এর পরে বসালে 1331 হয়, যা একটি প্যালিনড্রোম সংখ্যা)

    কম্বিনেটরিক্স · সংখ্যাতত্ত্ব
  7. ৭

    y=102024−xy = 10^{2024} - x যেখানে xx একটি মৌলিক সংখ্যা। xx এর ক্ষুদ্রতম কোন মানের জন্য yy সংখ্যাটি 9 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে?

    সংখ্যাতত্ত্ব
  8. ৮

    চিত্রে ছোট সাদা বৃত্তের ব্যাসার্ধ 1 এবং বড় সাদা বৃত্তের ব্যাসার্ধ 9। কালো বৃত্ত দুটি এবং ডোরাকাটাকৃত দুটি বৃত্তের ব্যাসার্ধ সমান। কালো বৃত্ত দুটি বড় সাদা বৃত্ত এবং অপর দুটি ডোরাকাটাকৃত বৃত্তকে স্পর্শ করে। ডোরাকাটাকৃত দুটি বৃত্ত ছোট সাদা বৃত্ত এবং অপর দুটি কালো বৃত্তকে স্পর্শ করে। কালো বৃত্তের ব্যাসার্ধকে a+ba + \sqrt{b} আকারে লিখা গেলে, a+ba + b এর মান নির্ণয় করো।

    জ্যামিতি · বীজগণিত
১ নম্বর থেকে শুরু করো

১৮টি কেন্দ্রে ১১টি আলাদা প্রশ্নপত্র ছিল। একই প্রশ্নপত্রের কেন্দ্রগুলো একসাথে দেখানো হয়েছে।